রংতুলিতে প্রকৃতির শোভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অক্টোবর সেবা মাস উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং সিটি, ইম্পেরিয়াল সিটি, চিটাগাং এবং ব্লু স্কাই যৌথভাবে স্কুল শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করে চিত্রাঙ্কন প্রতিযোগিতার
অক্টোবর সেবা মাস উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং সিটি, ইম্পেরিয়াল সিটি, চিটাগাং এবং ব্লু স্কাই যৌথভাবে স্কুল শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করে চিত্রাঙ্কন প্রতিযোগিতার

স্বাধীনতা কমপ্লেক্স–জুড়ে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার প্রতিরূপ। শহীদ মিনার, স্মৃতিসৌধ, সংসদ ভবন, আহসান মঞ্জিল, কার্জন হল, দরবার হল, ষাটগম্বুজ মসজিদ, কান্তজির মন্দিরে রকম নানা স্থাপনা। সেখানেই বসে শিশুদের আঁকতে বলা হলো প্রকৃতির ছবি, যে প্রকৃতি জীবনের জন্য। আর স্কুলপড়ুয়া শিক্ষার্থীরা কেউ জলরঙে, কেউ মোমরঙে, কেউ বা পেনসিলে ফুটিয়ে তুলেছে গ্রামবাংলার অপূর্ব দৃশ্য।
গত শুক্রবার নগরের বহদ্দারহাট স্বাধীনতা কমপ্লেক্সে অক্টোবর সেবা মাস উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং সিটি, ইম্পেরিয়াল সিটি, চিটাগাং এবং ব্লু স্কাই যৌথভাবে স্কুল শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করে চিত্রাঙ্কন প্রতিযোগিতার। ছবি আঁকার পাশাপাশি পার্কজুড়ে নাচ, গান, কবিতা আবৃত্তিসহ সাংস্কৃতিক কর্মকাণ্ডে মেতে ওঠে কয়েক শ শিশু–কিশোর।
সকাল নয়টা থেকে শুরু হওয়া প্রতিযোগিতায় দুই বিভাগে ১৫ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেবিনেট সেক্রেটারি ওসমান গণি, লায়ন মোহাম্মদ আলী চৌধুরী, জাহাঙ্গীর মিয়া, হাবিবুর রহমান, মনিরুল ইসলাম, আবদুল হামিদ চৌধুরী, কামরুল ইসলাম, আবু নাসের, আসিফ উদ্দিন ভূঁইয়া, মোস্তফা কামাল, কাশেম শাহ, লিও খলিলুল্লাহ প্রমুখ। বিজ্ঞপ্তি।