রউফাবাদ সরকারি শিশু পরিবারের পাশে দাঁড়াল রাউজান ক্লাব। সেখানকার শিশুদের জন্য সেলাইমেশিন, বই কেনার জন্য নগদ অর্থ ও কম্বল দেওয়া হয়েছে।
এ উপলক্ষে ১০ জানুয়ারি মুরাদপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন আঞ্চলিক প্রশিক্ষণকেন্দ্রে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা অধিদপ্তর, চট্টগ্রাম-এর উপপরিচালক বন্দনা দাশ। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার সৈয়দা সরওয়ার জাহান। বিশেষ অতিথি ছিলেন জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সদস্য মো. আরমান বাবু ও রউফাবাদ সরকারি ছোটমনি নিবাসের উপতত্ত্বাবধায়ক ফাহমিদা আক্তার চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আঞ্চলিক প্রশিক্ষণকেন্দ্রের সহকারী পরিচালক হাসান মাসুদ। রাউজান ক্লাব কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের ট্রাস্টের চেয়ারম্যান আবদুজ জাহের, আজীবন সদস্য মোহাম্মদ হানিফ, মোহাম্মদ ইউসুফ, ক্লাব কর্মকর্তা মো. জাহেদুল আলম ও ডা. মোহাম্মদ ওমর ফারুক। বিজ্ঞপ্তি।