রকমসকম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যদি রাজাকার হাসে?বুঝবেন কোনো ভালো লোক আজ বিপন্ন আশেপাশে,অথবা টিভিতে কোমর দুলিয়ে নাচছেন পূজা বাত্রা... ফচকে ফাজিল রাজাকারগুলো আসলেই বড় ফাত্রা! যদি রাজাকার কাঁদে?বিচলিত মোটে হবেন না কেউ এ রকম সংবাদে!কাঁদতে জানে না রাজাকার আর জানে না কোনটা কান্না... চোখে পানি মানে আজ দুপুরে সে খেয়েছিল ঝাল রান্না! যদি রাজাকার নাচে?হতেই পারে না! শিল্পকলার ছিল না তো সাতেপাঁচে!নাচ-গান কোনো ভালো লোকে করে? জানো গুনা হয় কত?ঘটনা কী তবে? ...পিঁপড়া কামড় দিয়েছে জায়গামতো!যদি রাজাকার কাঁপে?বুঝে নিতে হবে এবারের শীত বাড়ছেই ধাপে ধাপে...শীতবস্ত্রের তার কি অভাব? তবে সে কেন এ ফাঁপরে? —মুষ্টিবদ্ধ হাতগুলো দেখে পানি পড়ে গেছে কাপড়ে!