রকমারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহযোগিতার শুরু তৃতীয় বছরেঅপরকে সাহায্য করার কাজগুলো আমরা শৈশব থেকেই শিখতে শুরু করি। বড়দের কেউ পানি পান করতে চাইলে শিশুরা স্বভাবতই সামনের গ্লাসটি এগিয়ে দেয়। তবে গ্লাসটি ভাঙা হলে অধিকাংশ শিশুই নিজ উদ্যোগেই গ্লাসের পরিবর্তে একটি ভালো কাপ বা উপযোগী অন্য কিছু খুঁজে আনে। যুক্তরাষ্ট্রের একদল গবেষক বলছেন, এই সহযোগিতার শুরুটা হয় তৃতীয় বছরে।যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের গবেষক ক্রিস্টিনা আর অলসন বলেন, জীবনের প্রথম পাঁচ বছরের মধ্যেই মানুষ অন্যকে সাহায্য করার মতো জটিল অনুভূতি অর্জন করে।অলসন ও তাঁর সহকর্মীরা তিন বছর বয়সী একদল শিশুর ওপর গবেষণা চালিয়ে তাদের সহযোগী মনোভাব সম্পর্কে সিদ্ধান্তে পৌঁছান। এই গবেষণার প্রতিবেদন ডেভেলপমেন্ট সাইকোলজি সাময়িকীতে সম্প্রতি প্রকাশিত হয়েছে। লাইভসায়েন্স।স্বাচ্ছন্দ্যে পাঠযন্ত্রে পাঠযোগ্য বই (ইলেকট্রনিক বা ই-রিডার এবং ট্যাবলেট কম্পিউটার) বয়স্ক মানুষের জন্য বিশেষ সহায়ক। এতে তাঁরা কাগজে ছাপা বইয়ের তুলনায় কম সময়ে ও কম পরিশ্রমে পড়তে পারবেন। জার্মানির জোহানেস গুটেনবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এ তথ্য জানিয়েছেন। প্লস ওয়ান সাময়িকীতে এ ব্যাপারে একটি গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে।ই-রিডার বা ট্যাবলেট কম্পিউটারে লেখার আকৃতি ও আলো প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করা সম্ভব। গবেষকেরা ৩৬ জন তরুণ ও ২১ জন বৃদ্ধ পাঠককে ছাপা বই, ই-রিডার ও ট্যাবলেট কম্পিউটার দিয়ে নির্বাচিত অংশ পড়তে বলেন। এতে দেখা যায়, তরুণেরা তিনটি মাধ্যমেই তুলনামূলক দ্রুত পড়তে সক্ষম। কিন্তু একই লেখা কাগজে ছাপা বইয়ে পড়তে বয়স্কদের সময় বেশি লাগে এবং পরিশ্রমও হয় তুলনামূলক বেশি। তবে ট্যাবলেট কম্পিউটারে তাঁরা তুলনামূলক সহজে পড়তে পারেন। অবশ্য বাঁধাই করা ছাপানো বই-ই বৃদ্ধরা বেশি পছন্দ করেন। টেলিগ্রাফ।