রকমারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজেকে সুড়সুড়ি দেওয়া যায় না?শরীরের কোনো কোনো অংশে অন্য কেউ স্পর্শ করলে আমাদের সুড়সুড়ি লাগে। তখন আমরা অস্বাভাবিক নড়াচড়া ও চিত্কার করে ওঠি। এ ক্ষেত্রে আমাদের মস্তিষ্ক বিস্ময়ের চেয়ে সংবেদনশক্তির প্রতি বেশি সাড়া দেয়। কিন্তু নিজের স্পর্শে আমাদের কখনোই সুড়সুড়ি লাগে না। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মাউন্ট সিনাই মেডিকেল সেন্টারের ত্বক বিশেষজ্ঞ এলেম মারমার বলেন, ‘আমাদের স্বাভাবিক নড়াচড়া ও নিজ স্পর্শের অনুভূতি সম্পর্কে মস্তিষ্ক আগে থেকেই ধারণা রাখে। তাই আমরা এসব ক্ষেত্রে তুলনামূলক কম সংবেদনশীল হই। তবে অপ্রত্যাশিত স্পর্শ সম্পর্কে আমাদের সংবেদনশীলতা খুবই বেশি। তাই কেবল অন্যের স্পর্শেই আমাদের সুড়সুড়ি লাগে।’ ফক্সনিউজ।নতুন প্রজাতির প্যাঁচানতুন প্রজাতির একধরনের প্যাঁচার খোঁজ মিলেছে। ইন্দোনেশিয়ার লম্বক দ্বীপের বাসিন্দা এই নিশাচর পাখিটি গান গাইতে পারে। রিনজানি স্কোপস (ওটাস জলান্দে) নামের প্রজাতিটির ব্যাপারে বিজ্ঞানীরা সম্প্রতি আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। দুজন গবেষক ২০০৩ সালে পৃথকভাবে প্রজাতিটি আবিষ্কার করেন।প্লস ওয়ান সাময়িকীতে প্রকাশিত গবেষণায় বলা হয়, সুইডেনের স্টকহোম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞানী জর্জ স্যাংগস্টার ২০০৩ সালের ৩ সেপ্টেম্বর প্রথম ওই প্যাঁচা প্রজাতির দেখা পান। তিনি তখন নিশাচর পাখি প্রজাতির খোঁজে লম্বকে গিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের আমেরিকান মিউজিয়াম অব ন্যাশনাল হিস্ট্রি জাদুঘরের পাখিবিজ্ঞানী বেন কিংও তখন ঘটনাচক্রে ওই দ্বীপে যান। তিনি একই বছরের ৭ সেপ্টেম্বর ওই নতুন প্যাঁচা প্রজাতির দেখা পান। উভয়েই পাখিটির গান শুনতে পান। সুকণ্ঠী প্যাঁচাটি দ্বৈতভাবে গান করে। স্থানীয় প্যাঁচার অন্য একটি প্রজাতির সঙ্গে সাদৃশ্যের কারণে ওটাস জলান্দে আবিষ্কারের আনুষ্ঠানিক ঘোষণা দিতে বিজ্ঞানীরা দীর্ঘ সময় নিয়েছেন। বিবিসি ও লাইভসায়েন্স।