রকমারি
কণ্ঠস্বর অনুকরণে বেহালার সুরবেহালার প্রথম পর্যায়ের প্রস্তুতকারক আন্তোনিও স্ট্র্যাডিভারি ও গুয়ার্নারি দেল গেসুর মতো ব্যক্তিরা হয়তো মানুষের কণ্ঠস্বর অনুকরণের উপযোগী করেই এর নকশা তৈরি করেছিলেন। মার্কিন গবেষক জোসেফ ন্যাগিভ্যারি এমনটিই দাবি করছেন। তাঁর গবেষণা নিবন্ধটি প্রকাশ করেছে বাদ্যযন্ত্রের বিজ্ঞানভিত্তিক সাময়িকী সাভার্ট জার্নাল। যুক্তরাষ্ট্রের টেক্সাস এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ন্যাগিভ্যারির গবেষণাটি ছিল বেহালার প্রথম পর্যায়ের নকশাগুলো নিয়ে। বেহালা ও কণ্ঠস্বরের আওয়াজের তুলনা করতে তিনি ইজহ্যাক পার্লম্যানের বাজানো বেহালার সুর এবং এমিলি পুলির গাওয়া অপেরা কম্পিউটারে বিশ্লেষণ করে অদ্ভুত মিল শনাক্ত করেন। ন্যাগিভারি বলেন, স্ট্র্যাডিভারি ও দেল গেসু বেহালায় ইউরোপীয় বিভিন্ন ভাষায় বহুল ব্যবহূত নির্দিষ্ট কিছু স্বরবর্ণের সুর তৈরি করতে। মানুষের কণ্ঠস্বরের অনুকরণের ওপরই বেশি গুরুত্ব দিয়েছিলেন। হাফিংটন পোস্ট।চিতা ও মানুষের সহাবস্থানভারতের মহারাষ্ট্র রাজ্যের গ্রামাঞ্চলে চিতা বাঘ ও মানুষ শান্তিপূর্ণ সহাবস্থান করে। গোপন ক্যামেরা স্থাপনের মাধ্যমে পরিচালিত নতুন এক জরিপে এ তথ্য জানিয়েছেন গবেষকেরা। বন্য প্রাণী সংরক্ষণ সমিতির (ডব্লিউসিএস) অর্থায়নে পরিচালিত ওই গবেষণার প্রতিবেদন প্লস ওয়ান সাময়িকীতে প্রকাশিত হয়েছে। সংশ্লিষ্ট গবেষক উল্লাস কারান্থ বলেন, মহারাষ্ট্রের পশ্চিমাঞ্চলের মানুষের ওপর চিতা বাঘের আক্রমণের হার কম, যদিও সেখানে চিতা বাঘের পক্ষে এ রকম হামলার সুযোগ রয়েছে। ওই এলাকায় মানুষ ও বন্য প্রাণীরা পরস্পরের উপস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিয়েছে। ক্যামেরায় ১০০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে বিশালাকায় ১০টি মাংসাশী প্রাণীর গতিবিধি ধারণ করা হয়। লাইভসায়েন্স।