রকমারি
ধারণার চেয়েও বড় ইয়েলোস্টোনের সুড়ঙ্গযুক্তরাষ্ট্রের ওয়াইয়োমিং, মনটানা ও আইডাহো অঙ্গরাজ্যজুড়ে বিস্তৃত ইয়েলোস্টোন এলাকার তলদেশে আগ্নেয়গিরির বিস্ফোরণের ফলে গঠিত সুড়ঙ্গটি বিজ্ঞানীদের পূর্বধারণার তুলনায় অন্তত ৫০ শতাংশ বড়। সিসমোলজিক্যাল সোসাইটি অব আমেরিকার বার্ষিক সম্মেলনে বিজ্ঞানীরা গত বুধবার এ তথ্য জানিয়েছেন। ভবিষ্যতের অগ্ন্যুৎপাত সম্পর্কে বিস্তারিত ধারণার জন্যই ইয়েলোস্টোনের তলদেশের সুড়ঙ্গটির প্রকৃত আকার নির্ধারণের বিষয়টি গুরুত্বপূর্ণ। ভূতাত্ত্বিকদের বিশ্বাস, ইয়েলোস্টোনের নিচে রয়েছে রাসায়নিক পদার্থের সমারোহ। ছয় লাখ ৪০ হাজার বছর আগে ওই অগ্ন্যুৎপাত হয়েছিল। এরপর সেখানে ছোটখাটো অগ্ন্যুৎপাত আরও কয়েকবার হয়েছে। তলদেশের সুড়ঙ্গটি প্রায় ৩৭ মাইল লম্বা, ১৮ মাইল চওড়া এবং তিন থেকে সাত মাইল গভীর। ফক্সনিউজ। ছয় পাওয়ালা রোবটমাকড়সার মতো ছয় পাওয়ালা বিশাল একটি রোবট তৈরি করেছেন যুক্তরাজ্যের প্রযুক্তিবিদ ম্যাট ডেনটন। চার বছর পরিশ্রম ও কয়েক লাখ পাউন্ড অর্থ ব্যয়ে রোবটটি মূলত বিনোদনমূলক যান হিসেবে তৈরি করা হয়। কিন্তু এখন এটির নকশা ব্যবহারের ব্যাপারে একটি খনিপ্রতিষ্ঠান ও একটি সমুদ্র গবেষণা সংস্থা আগ্রহ প্রকাশ করেছে।রোবটটির চলাফেরা নিয়ন্ত্রণের জন্য একজন চালক ককপিটে বসে একটি যান্ত্রিক দণ্ড (জয়স্টিক) ব্যবহার করেন। রোবটটির গতিবেগ মোটেও বেশি নয়, ঘণ্টায় মাত্র দেড় কিলোমিটার। প্রতি ২০ লিটার ডিজেল জ্বালানিতে এটি যেতে পারে মাত্র পাঁচ কিলোমিটার। ডেনটন বলেন, পোকার মতো দেখতে রোবটটিকে কর্মদক্ষ ও গতিশীল করে গড়ে তোলা হয়নি। এটি শুধু দেখতেই মজার। কল্পবিজ্ঞাননির্ভর সাহিত্যের অনুপ্রেরণা থেকেই এটি তৈরি করা হয়েছে। বিবিসি।