রকমারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হূদেরাগে জিন থেরাপিহূৎপিণ্ডের স্বাভাবিক কার্যক্রমে স্থবিরতার (হার্টফেল) চিকিৎসায় যুক্তরাজ্যে প্রথমবারের মতো ‘জিন থেরাপি’ প্রয়োগ করা হবে আগামী মাসে। এতে দেশটির প্রায় ১০ লাখ রোগীর মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। লন্ডনের ইম্পেরিয়াল কলেজের অধ্যাপক সিয়ান হার্ডিং ২০ বছর গবেষণার মাধ্যমে ‘জিন থেরাপি’ উদ্ভাবন করেছেন। লন্ডনের রয়েল ব্রম্পটন হাসপাতালে এবার এটি প্রয়োগ করা হবে। ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের চিকিৎসা পরিচালক পিটার ওয়েইজবার্গ বলেন, হূদ্যন্ত্রের দুর্বলতায় ওষুধ সাময়িক স্বস্তি দিলেও হূৎপিণ্ডকে পুরোপুরি স্বাভাবিক করতে পারে না। এ ক্ষেত্রে নতুন ‘জিন থেরাপি’র সাহায্যে হূৎপিণ্ডের কোষে নতুন একটি জিন প্রতিস্থাপন করা হবে। ফলে উৎপাদিত একটি গুরুত্বপূর্ণ প্রোটিন হূৎপিণ্ডের নির্দিষ্ট কোষকে সারিয়ে তুলবে। টেলিগ্রাফ।কোটি বছর আগে পচা ডিমের গন্ধ!কোটি কোটি বছর আগেও পৃথিবীতে পচা ডিমের মতো দুর্গন্ধের অস্তিত্ব ছিল। প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্স সাময়িকীতে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে নতুন এই তথ্য জানানো হয়েছে।যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভূবিদ্যা বিভাগের অধ্যাপক মার্টিন ব্র্যাসিয়ার ও তাঁর সহযোগীরা বিভিন্ন অণুজীবের জীবাশ্ম (ফসিল) বিশ্লেষণ করে দেখতে পান, নির্দিষ্ট কিছু অণুজীব অন্যান্য অণুজীবকে খেয়ে ফেলত। অবশ্য আধুনিক ব্যাকটেরিয়াও একইভাবে অন্যান্য অণুজীব খায়। আর আবদ্ধ নর্দমার মতো অণুজীব-আবাস থেকেই হাইড্রোজেন সালফাইডের গন্ধ (পচা ডিমের গন্ধের মতো) নির্গত হয়।বিজ্ঞানীদের ধারণা, প্রায় ৩৫০ কোটি বছর আগে পরভোজী একধরনের ব্যাকটেরিয়া নিঃশ্বাসের সঙ্গে সালফেট ছাড়ত। আর সেই সালফেটের আবর্জনা থেকেই আয়রন সালফাইড যৌগ তৈরি হতো। লাইভসায়েন্স।