রকমারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যতিক্রমী পায়ের চিহ্নআধুনিক মানুষের পায়ের ছাপ পরীক্ষা করে দুজনের ক্ষেত্রে বিস্ময়কর ব্যতিক্রম পেয়েছেন গবেষকেরা। শনাক্তকরণ যন্ত্রে তাঁদের পায়ের মাঝখানের অংশের ছাপটি বেশ লক্ষণীয়। কেবল গরিলা ও শিম্পাঞ্জি প্রজাতির পায়ের ছাপই এ রকম হয়ে থাকে। যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান গবেষক জেরেমি ডিসিলভা বলেন, ব্যাপারটি রীতিমতো অপ্রত্যাশিত। কারণ, গত ৮০ বছরের গবেষণা মেনে নিলে মানুষের পায়ের ছাপ কখনোই এমন হওয়ার কথা নয়।আমেরিকান জার্নাল অব ফিজিক্যাল অ্যানথ্রপোলজি সাময়িকীতে গত মাসে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়, দুই ব্যক্তির পায়ের ছাপে এ রকম ব্যতিক্রম পাওয়া যায়। তাঁদের মা-বাবার পায়ের ছাপও একই রকমের ছিল। ন্যাশনাল জিওগ্রাফিক।বাঘের কানে আকুপাংচারইসরায়েলের একটি সাফারি পার্কে আকুপাংচারের (দেহের জীবন্ত কোষসমূহে সুই ফুটিয়ে রোগ নিরাময়) মাধ্যমে বাঘের কানের চিকিৎসা করা হয়েছে। তেল আবিবের রমত গান সাফারি পার্কের বাঘটি দীর্ঘদিন ধরে কানের সংক্রমণে ভুগছিল। তাই কর্তৃপক্ষ পেদাং (১০) নামের বাঘটির আকুপাংচার করার সিদ্ধান্ত নেয়। পার্কের বিশেষজ্ঞ চিকিৎসক মর মসিনজোন বলেন, তাঁর ধারণা ছিল, আকুপাংচারের মাধ্যমে বাঘটি নিজেই তার সমস্যা চিহ্নিত করবে এবং এতে তার সামগ্রিক রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়বে। ফলে তার কান খুলে যাবে এবং অ্যান্টিবায়োটিক চিকিৎসার মাধ্যমে এটা ভালোভাবে কাজ করবে। আকুপাংচার করার সময় বাঘটিকে অচেতন করে রাখা হয়েছিল। আকুপাংচার চীনের একটি ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতি, যাতে রোগীর শরীরে সুনিপুণভাবে সুই ঢুকিয়ে চিকিৎসা করা হয়। দ্য টেলিগ্রাফ।