রকমারি
পুরুষ মাকড়সার আত্মত্যাগসঙ্গীর জন্য পুরুষকে কত আত্মত্যাগই না স্বীকার করতে হয়। তাই বলে কি স্বেচ্ছায় জীবনদান? হ্যাঁ, পুরুষ মাকড়সার জীবনে এমন ঘটনাই অনিবার্য। সঙ্গীর সঙ্গে মিলনের অনিবার্য পরিণতি মৃত্যু। মিলনের সময় পুরুষ মাকড়সার জননেন্দ্রীয় ভেঙে যায়। এতে সে দুর্বল ও নিস্তেজ হয়ে পড়ে। এ সময় নারী সঙ্গী তাকে গিলে গিলে খায়। সম্প্রতি একটি সমীক্ষার ফলাফলে এসব তথ্য বেরিয়ে এসেছে। যুক্তরাজ্যের বায়োলজি লেটারস সাময়িকীতে এসব তথ্য প্রকাশ করা হয়। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নেব্রাস্কা-লিঙ্কনের গবেষক স্টিভেন কে স্কয়াৎজ সমীক্ষাটি পরিচালনা করেন। গবেষক স্কয়াৎজ বলেন, বেশিসংখ্যক বা হূষ্টপুষ্ট বাচ্চা উৎপাদনের জন্যই পুরুষ মাকড়সা নিজেকে উৎসর্গ করে। মাকড়সা ছাড়াও মৌমাছি ও পিঁপড়াজাতীয় কীটের মধ্যে এ ধরনের ঘটনা খুবই স্বাভাবিক। ন্যাশনাল জিওগ্রাফিক। বিশ্ব ঐতিহ্যের আগ্নেয়গিরিইতালির সিসিলি দ্বীপে অবস্থিত মাউন্ট এতনা আগ্নেয়গিরিকে বিশ্ব ঐতিহ্যের মর্যাদা দেওয়া হয়েছে। জাতিসংঘের অধিভুক্ত শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকোর বার্ষিক বৈঠকে গত শুক্রবার এ ঘোষণা দেওয়া হয়। মাউন্ট এতনাকে বিশ্বের সবচেয়ে ‘সক্রিয় উচ্চতম’ আগ্নেয়গিরি হিসেবে বিবেচনা করা হয়। ১০ হাজার ৯০০ ফুট উঁচু এই আগ্নেয়গিরির রয়েছে প্রায় দুই হাজার ৭০০ বছরের ইতিহাস। এ ছাড়া ইউনেসকোর স্বীকৃতি লাভের যোগ্যতা হিসেবে ‘ব্যতিক্রমী প্রাকৃতিক সৌন্দর্য’ ও ‘চলমান ভৌগোলিক-প্রক্রিয়া’ প্রভৃতি বৈশিষ্ট্য মাউন্ট এতনাকে এগিয়ে রাখে। বিশ্ব ঐতিহ্য হিসেবে ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজস্থান রাজ্যের পাহাড়ি দুর্গগুলোকেও এবার স্বীকৃতি দেওয়া হয়েছে। এএফপি।