রকমারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাগজে কেটে গিয়ে রক্তক্ষরণে মৃত্যু?কাগজের ঘষায় শরীরের কোনো অংশ কেটে গিয়ে কি মানুষের মৃত্যু হতে পারে? বিশেষজ্ঞদের মতে, সুস্থ-স্বাভাবিক পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে এ রকম মৃত্যুর আশঙ্কা খুবই কম। তবে যাঁরা হেমোফিলিয়া ও দীর্ঘক্ষণ ধরে রক্তক্ষরণজাতীয় রোগে আক্রান্ত, তাঁদের শরীর কাগজের ঘষায় অল্প কাটলেও মৃত্যুঝুঁকি রয়েছে। এসব রোগীর জিবের ছোট অংশ কাটলেও মাত্র আট ঘণ্টায় শরীরের ২৫ শতাংশ রক্ত বেরিয়ে যেতে পারে। তাই চিঠির খাম বা অন্য কোনো কাগজের ধারালো কোনায় জিব ছোঁয়ানোর ব্যাপারে সাবধান! শরীরের কোনো অংশ কেটে যাওয়ার সঙ্গে সঙ্গেই মোট রক্তের ৪০ শতাংশ বেরিয়ে গেলে তিনি মারা যেতে পারেন। হাত ও পায়ের ধমনি মাংসপেশির অভ্যন্তরে সুরক্ষিত থাকে। তাই পৃথিবীর সবচেয়ে শক্ত কাগজেও (ম্যানিলা কার্ড) সেগুলো কেটে যাওয়ার আশঙ্কা প্রায় নেই। পপুলার সায়েন্স। সবচেয়ে বড় প্যাঁচাবিশ্বের সবচেয়ে বড় প্যাঁচা প্রজাতির নাম বুবো ব্ল্যাকিস্টোনি। বিরল ও বিলুপ্তপ্রায় এই পাখি পাওয়া যায় রাশিয়ার দূরপ্রাচ্যের গহিন অরণ্যে। চীন, জাপান ও উত্তর কোরিয়ায়ও রয়েছে এদের আবাস। যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটির প্রাণীবিদ জোনাথান স্ল্যাট বলেন, এই প্যাঁচা প্রায় আড়াই ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। আর এদের পাখার বিস্তার প্রায় ছয় ফুট।লাজুক প্রকৃতির এই প্যাঁচার প্রিয় খাবার স্যামন মাছ। তাই পাখিটির নাম ব্ল্যাকিস্টোন ফিশ আউল। এরা ধীর ও অগভীর পানিপ্রবাহের কাছাকাছি বড় আকারের গাছের খোলে বাসা বাঁধতে পছন্দ করে। গবেষকদের মতে, এসব গাছ মারা যাওয়ার পর পড়ে গিয়ে আশপাশের ঝরনার পানিপ্রবাহে বাধা দেয়। আর তাতে ব্ল্যাকিস্টোন ফিশ আউলের জীবনধারণে সুবিধা হয়। লাইভসায়েন্স।