রকমারি ইফতারি
রমজান মাসে ইফতারের নানা পদে চাই একটু বৈচিত্র্য। চেনা স্বাদের খাবারগুলোই রাঁধতে পারেন একটু ভিন্ন ঢংয়ে। এমন কয়েক পদ ইফতারির রেসিপি দিয়েছেন সিতারা ফিরদৌস।ছানা-পাউরুটির দইবড়াউপকরণ: ছানা আধা কাপ, বড় পাউরুটি ৩ টুকরা, টক দই ২ কাপ, লবণ স্বাদমতো, চিনি ১ চা-চামচ, মরিচ ভাজা গুঁড়া আধা চা-চামচ, জিরা ভাজা গুঁড়া ১ চা-চামচ, জৈন ভাজা গুঁড়া ১ চা-চামচ, পুদিনাপাতা বাটা ২ টেবিল-চামচ, কাঁচা মরিচ বাটা ১ চা-চামচ, তেঁতুলের মাড় ১ টেবিল-চামচ, বিট লবণ ১ চা-চামচ।প্রণালি: বড় পাউরুটির পাশের অংশ বাদ দিয়ে পানিতে ভিজিয়ে সঙ্গে সঙ্গে উঠিয়ে ভালো করে মথে রাখতে হবে।ছানা ভালো করে মথে পাউরুটি, সামান্য লবণ, অল্প কাঁচা মরিচ ও পুদিনাপাতা বাটা, অর্ধেক জৈন গুঁড়া ও বেকিং পাউডার দিয়ে ভালো করে মাখিয়ে নিন। এটি গরম ডুবোতেলে ভেজে দইয়ের মিশ্রণের মধ্যে রাখতে হবে।দইয়ের মিশ্রণ তৈরি: টকদই, তেঁতুলের মাড়, পুদিনা পাতা ও কাঁচা মরিচ বাটা, জিরা, মরিচ, টেলে ভাজা গুঁড়া, লবণ, চিনি, বিটলবণ, গোলমরিচ গুঁড়া দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। দইবড়া ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে।শাহি হালিমমাংসের উপকরণ ১: মাংস (হাড়সহ) ৩ কেজি, এলাচ ৪টি, রসুন বাটা ২ চা-চামচ, লবণ ১ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ চা-চামচ, টকদই আধা কাপ, দারুচিনি ৪ টুকরা, আদা বাটা ২ টেবিল-চামচ, গোলমরিচ ১ চা-চামচ, জিরা বাটা ২ চা-চামচ, সয়াবিন তেল ১ কাপ, তেজপাতা ২টি, পেঁয়াজকুচি ১ কাপ, লবঙ্গ ৪টি, ধনে বাটা ২ টেবিল-চামচ, চিনি আধা চা-চামচ, মরিচ গুঁড়া ১ টেবিল চামচ।প্রণালি: মাংস ছোট টুকরা করে সব উপকরণ দিয়ে মেখে কিছুক্ষণ রাখতে হবে। ৪ কাপ বা পরিমাণমতো পানি দিয়ে সিদ্ধ করে কষিয়ে নিতে হবে।উপকরণ ২: মুগ ডাল ভাজা আধা কাপ, পোলাওয়ের চাল ১ কাপ, মসুর ডাল আধা কাপ, পেঁয়াজ কুচি ২ টেবিল-চামচ, গম (আধা ভাঙা) ১ কাপ, তেজপাতা ২টি, রসুন কুচি ১ টেবিল-চামচ, মটর ডাল আধা কাপ, কাঁচা মরিচ ৭-৮টি, আদা কুচি ১ টেবিল-চামচ, মাষকলাইয়ের ডাল ভাজা আধা কাপ, লবণ পরিমাণমতো, ছোলার ডাল সিকি কাপ, হলুদ গুঁড়া ১ চা-চামচ, পুদিনাপাতা কুচি আধা কাপ, ধনেপাতা আধা কাপ।প্রণালি: গম পাঁচ-ছয় ঘণ্টা ভিজিয়ে রেখে চাল-ডাল ধুয়ে ওপরের সব উপকরণ একসঙ্গে পরিমাণমতো পানি দিয়ে সেদ্ধ করতে হবে। ভালোভাবে সেদ্ধ হলে ঘুটে নিতে হবে। মাংস তেলে দিয়ে মৃদু আঁচে রান্না করতে হবে। তারপর চাল-ডালের মিশ্রণে ঢেলে আদা কুচি, পেঁয়াজ বেরেস্তা, হালিমের মসলা, লেমন রাইন্ড, লেবুর রস, কাঁচা মরিচ কুচি, ধনে কুচি দিয়ে পরিবেশন করতে হবে।হালিমের মসলার উপকরণ: ধনে গুঁড়া ৪ টেবিল-চামচ, এলাচি সিকি চা-চামচ, গোলমরিচ গুঁড়া ১ টেবিল-চামচ, দারুচিনি ১ চা-চামচ, কালোজিরা গুঁড়া আধা চা-চামচ, মেথি ১ চা-চামচ, লবঙ্গ গুঁড়া ১ টেবিল-চামচ, মৌরি ১ টেবিল-চামচ, শুকনা মরিচ ১২-১৪টি, সরষে ১ টেবিল-চামচ, জিরা ২ টেবিল-চামচ, এলাচ ৬টি, রাঁধুনি ১ চা-চামচ।প্রণালি: সব মসলা আলাদা টেলে গুঁড়ো করে একসঙ্গে মিশিয়ে রাখতে হবে।লাকি কাবাবউপকরণ (১): ডোর জন্য: ময়দা ২ কাপ, ইস্ট ১ চা-চামচ, ডিম ১টি, গুঁড়া দুধ ২ টেবিল-চামচ, লবণ আধা চামচ, চিনি ২ টেবিল চামচ, তেল ১ টেবিল চামচ, কুসুম গরম পানি পরিমাণমতো। প্রণালি : পানি ও তেল বাদে সব উপকরণ একসঙ্গে মিলিয়ে প্রথমে পানি দিয়ে মথে পরে তেল দিয়ে অল্প মথে ২ ঘণ্টা ঢেকে রাখতে হবে।উপকরণ (২): মুরগির মাংস বড় কিউব করে কাটা ১ কাপ। ছোট পেঁয়াজ পৌনে এক কাপ, কাঁচা মরিচ আধা কাপ, সয়াসস ১ টেবিল চামচ। টমেটো সস ১ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, টুথ পিক প্রয়োজনমতো, আদা বাটা ১ চা-চামচ।প্রণালি (২): মাংসের সঙ্গে সয়াসস, টমেটো সস, আদা বাটা, লেবুর রস, গোলমরিচ গুঁড়া সামান্য লবণ দিয়ে মাখিয়ে ২০-২৫ মিনিট রাখতে হবে। এবার টুথ পিকে এক টুকরা করে মাংস গেঁথে ১ পাশে পেঁয়াজ, অপর পাশে মরিচ গেঁথে ২ টেবিল-চামচ ময়দা ছিটিয়ে দিতে হবে।মাখানো ময়দা ৮ ভাগ করে নিন। আধা ইঞ্চি পুরু রুটি বেলে চার ভাগ করে নিন। এবার ১ ভাগ রুটির সঙ্গে ১টি মাংসের স্টিক মুড়িয়ে নিতে হবে। এভাবে সবগুলো করে ১৫-২০ মিনিট গরম জায়গায় রেখে গরম ডুবোতেলে ভেজে গরম গরম পরিবেশন করুন।ঝটপট পিটা-পিৎজাউপকরণ: পাউরুটি ৮ স্লাইস, গরুর সামনের রানের হাড় ছাড়া মাংসের পাতলা টুকরা ৮ টি, সয়াসস ১ টেবিল-চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, টমেটো ৮ টুকরা, ক্যাপসিকাম ৮ টুকরা, পনির কুচি আধা কাপ, মাখন ৫০ গ্রাম, টমেটো সস ৪ টেবিল-চামচ, ওরিগ্যানো ১ টেবিল-চামচ।প্রণালি: মাংসের পাতলা টুকরা সয়াসস দিয়ে মাখিয়ে ২০-২৫ মিনিট রেখে দিন। ওভেনের ট্রেতে মাখন লাগিয়ে মাংসের টুকরা সাজিয়ে ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপে পাঁচ মিনিট রাখতে হবে। পাউরুটির পাশের অংশ বাদ দিয়ে মাখন লাগিয়ে ওভেনে দুই মিনিট রাখুন। ওভেন থেকে পাউরুটি বের করে তার ওপর মাংসের টুকরা রেখে তার গায়ে টমেটো সস অল্প মাখিয়ে নিন। এবার ক্যাপসিকাম স্লাইস, টমেটো স্লাইস রেখে গোলমরিচ গুঁড়া ও ওরিগ্যাানো ছিটিয়ে দিন। এবার কিছু পনির দিয়ে প্রিহিটেড ওভেনে দুই মিনিট রেখে ইফতারির টেবিলে গরম গরম পিটা-পিৎজা পরিবেশন করুন।প্রন টোস্ট বলউপকরণ: পাউরুটি কুচি ৬ কাপ, চিংড়ি বাটা আধা কাপ, চিংড়ি কুচি সিকি কাপ, কাঁচা মরিচ বাটা ১ টেবিল-চামচ, পেঁয়াজ বাটা ১ টেবিল-চামচ, সয়াসস ২ টেবিল-চামচ, সাদা গোলমরিচ গুঁড়া আধা চা-চামচ, ডিম ১টা। লবণ পরিমাণমতো।প্রণালি: পাউরুটির পাশের অংশ বাদ দিয়ে ছোট কিউব করে কেটে নিতে হবে। পাউরুটি বাদে বাকি সব উপকরণ একসঙ্গে মাখিয়ে নিয়ে এবার পাউরুটি দিয়ে মাখিয়ে মোয়ার মতো করে বানিয়ে ২৫-৩০ মিনিট ফ্রিজে রাখতে হবে। তেল গরম করে প্রন টোস্ট বল গরম ডুবো তেলে সোনালি রং করে ভাজতে হবে। টমেটো সস অথবা চিলি সস দিয়ে স্যুপের সঙ্গে পরিবেশ করতে হবে।ফ্রেঞ্চ ফ্রাইউপকরণ: বড় আলু ৫০০ গ্রাম, সিরকা ১ টেবিল-চামচ, লবণ পরিমাণমতো, তেল (ভাজার জন্য) প্রয়োজনমতো, গোলমরিচ গুঁড়া পরিমাণমতো, শুকনা মরিচ গুঁড়া পরিমাণমতো।প্রণালি: আলু ধুয়ে খোসা ছাড়িয়ে লম্বায় আড়াই ইঞ্চি ও পাশে আধা ইঞ্চির মতো চৌকো করে কেটে ধুয়ে পানি ঝরাতে হবে। ফুটন্ত পানিতে লবণ, সিরকা দিয়ে আলু আধা সিদ্ধ করে পানি ঝরাতে হবে। তেল গরম করে ডুবো তেলে মচমচে করে ভেজে মরিচ গুঁড়া ছিটিয়ে গরম গরম পরিবেশন করতে হবে।ছোলা ফলের সালাদউপকরণ: কাবলি ছোলা ১ কাপ, পছন্দমতো ফলের কুচি ২ কাপ (আম, আপেল, আমড়া, পেয়ারা, আঙুর, আনারস, আনার ইত্যাদি) পানি ঝরিয়ে টকদই ২ কাপ, তেঁতুলের মাড় ২ টেবিল-চামচ বা ইচ্ছেমতো, লেবুর রস ২ টেবিল-চামচ, লবণ স্বাদমতো, চিনি ১ টেবিল-চামচ, বিটলবণ ১ চা-চামচ, সাদা গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, কাঁচা মরিচ কুচি ১ চা-চামচ বা ইচ্ছেমতো, আলু বড় ১টি, গাজর মাঝারি ১টি, পেঁয়াজ মোটাকুচি আধা কাপ, পুদিনাপাতা বা ধনেপাতা কুচি ২ টেবিল-চামচ, সরিষার তেল ১ টেবিল-চামচ, শসা কুচি সিকি কাপ, ক্যাপসিকাম কুচি সিকি কাপ, চাট মসলা ২ টেবিল চামচ, বেসনের চিকন ঝুরি ভাজা আধা কাপ, টমেটো কুচি আধা কাপ।প্রণালি: ছোলা পাঁচ-ছয় ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। সিকি কাপ ছোলা রেখে বাকি ছোলা ডুবোপানিতে লবণ দিয়ে সিদ্ধ করে নিতে হবে। আলু ও গাজর আলাদা সেদ্ধ করে ছোট কিউব করে কেটে নিতে হবে। ফুটন্ত গরম পানিতে পেঁয়াজ এক মিনিট রেখে পানি ঝরিয়ে নিন। এবার গভীর বাটিতে বেসনে ঝুরি ভাজা বাদে বাকি সব উপকরণ পর্যায়ক্রমে দিয়ে হালকা হাতে মাখিয়ে রেফ্রিজারেটরে কিছুক্ষণ রাখতে হবে। ফ্রিজ থেকে বের করে সার্ভিং ডিশে ঢেলে ওপরে ঝুরি ভাজা ছিটিয়ে দিয়ে মজাদার কাবলি ছোলা ও ফলের সালাদ পরিবেশন করতে হবে।আদা-লেবুর শরবতউপকরণ: (১ গ্লাসের জন্য) আদার রস ১ চা-চামচ, লেবুর রস ২ টেবিল-চামচ, পুদিনাপাতা কুচি ১ চা-চামচ, চিনি ১ টেবিল-চামচ বা পরিমাণমতো, লবণ সামান্য, ঠান্ডা পানি ১ গ্লাস।প্রণালি: সব উপকরণ একসঙ্গে মিলিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে। সারা দিন রোজা রাখার পর এই শরবত পান করলে শরীরের ক্লান্তি দূর হয়ে চাঙা ভাব আসে। এটি পিত্ত ঠান্ডা রাখে, হজমের জন্য ভালো।