রকমারি খাবারের মজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই ভেতরের পরিবেশটা কেমন। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই মনে হলো পুরোটাই যেন এক খাবারের রাজ্য!ঢাকার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর গেটের সামনে অবস্থিত খাবারের দোকান ক্যাপ্টেনস ওয়ার্ল্ডের কথাই বলা হচ্ছে। রাস্তার পাশেই হলে হবে কী, ভেতরে রাস্তার কোনো শব্দই প্রবেশ করে না। একেবারে নিরিবিলি।ক্যাপ্টেনস ওয়ার্ল্ডে দরজার হাতের ডান দিকটাতেই সবার আগে নজর পড়ে। বেশ সরগরম সেখানটা। মুরগির মাংসে তৈরি নানা পদের খাবারই এতে বেশি। আর এসবগুলোই ভাজা কিংবা ঝলসে তৈরি হয়। মুরগির নানা পদের খাবারের মধ্যে এখানে আছে ফ্রাইড চিকেন, চিকেন উইং, চিকেন ব্রোস্ট। এ ছাড়া আছে বিফ, চিকেন ও ফিশ টিক্কা কাবাব ও বার্গার, চিকেন গ্রিল, ডোনার কাবাবসহ নানা পদের কাবাব। তবে এখানকার খাবারগুলোর মধ্যে একটি বিশেষ খাবার হলো তন্দুরি চিকেন। ভোজনরসিকদের কাছে এর চাহিদাটাই অন্য রকম। ক্যাপ্টেনস ওয়ার্ল্ডের মজাদার খাবারের তালিকায় আরও আছে রকমারি সালাদ। এর মধ্যে রয়েছে আমেরিকান স্টাইল সালাদ, গ্রিন ও মিক্সড সালাদ। আর তাজা ফলের তৈরি নানা জুসেরও বেশ কদর আছে এখানটায়। এই খাবারের নানা আয়োজন থেকে বের হয়েই পাশেই আছে ক্যাপ্টেনস ওয়ার্ল্ডের নিজস্ব বেকারিতে তৈরি করা নানা পদের ফাস্টফুড, মিষ্টি ও মিষ্টিজাতীয় খাবার। এ ছাড়া নানা রকমের তৈরি কেক শোভা পাচ্ছে কাচের আবরণের ভেতর। আরও আছে রকমারি আইসক্রিম। কাউকে কোনো উপহার কিনে দেবেন, তারও ব্যবস্থা আছে ক্যাপ্টেনস ওয়ার্ল্ডে। এই জায়গাটাও বেশ সরগরম। এই খাবারগুলোর জায়গাটা পেরিয়ে সামনে এগোলেই আরও একটি চমক অপেক্ষা করবে আপনার জন্য! কেননা, সেখানের জম্পেশ আড্ডাই বলে দিচ্ছে কিসের মজা! বিশ্বের বিখ্যাত নানা ধরনের চা ও কফি পাওয়া যায় এখানে। হট, কোল্ড, আইসডসহ নানা পদের চা ও কফি মিলবে এখানে। মজাদার এই চা ও কফির স্বাদ নিতে আসা লোকজন সব সময়ই এই দিকটাতে ভিড় করেন। ক্যাপ্টেনস ওয়ার্ল্ডের নিচতলা ছাড়াও এর ওপরের দিকে দোতলা ও তৃতীয় তলায় বসার জায়গা রয়েছে। তৃতীয় তলার এক পাশ পুরোটাই সাজানো হয়েছে শিশুদের নানা ধরনের খেলনা ও রাইড দিয়ে। আপনার সঙ্গে আসা শিশুদের বাড়তি পাওনা হিসেবে দারুণ কাজ দিতে পারে এটি। সপ্তাহের প্রতিদিনই খোলা থাকে ক্যাপ্টেনস ওয়ার্ল্ড। ইচ্ছে করলে এখানে জন্মদিনসহ বিভিন্ন পার্টির আয়োজন করা যায়। তবে এক দিন বা দুই দিন আগে এর কর্তৃপক্ষকে জানাতে হবে।