রকিবুল হাসানকে সংবর্ধনা

বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মুক্তিযোদ্ধা রকিবুল হাসানকে লস অ্যাঞ্জেলেসে সংবর্ধনা দেওয়া হয়েছে। গত ২ আগস্ট শ্যাটো রিক্রেয়েশন সেন্টারে এর আয়োজন করা হয়। ফেন্ডস ক্লাব অব লস অ্যাঞ্জেলেস এই সংবর্ধনার আয়োজন করে।
ফ্রেন্ডস ক্লাব এদিন লস অ্যাঞ্জেলেসে বসবাসকারী বাংলাদেশিদের জন্য ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছিল। রকিবুল হাসান এই আয়োজনে উপস্থিত ছিলেন এবং তিনিই হয়ে পড়েন অনুষ্ঠানের মধ্যমণি।
এই আয়োজনে লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশের কনসাল জেনারল সুলতানা লায়লা হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের সাংসদ শিরিন আক্তার।
অনুষ্ঠানে রকিবুল হাসান মুক্তিযুদ্ধকালের প্রসঙ্গ নিয়ে কথা বলেন। বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে কয়েকজন বক্তব্য রাখেন। শেষ পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
অনুষ্ঠানে বিদ্যা প্রকাশের বইয়ের স্টল সবার দৃষ্টি আকর্ষণ করে।
তপন দেবনাথ
লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র