রক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমার বয়স তখন ১৭ বছর। আমি মেসে থাকতাম। একদিন মেসের বড় ভাই আমাকে বলেন, তোমার রক্তের গ্রুপ কী? আমি বলি বি পজেটিভ। তখন তিনি বলেন, তুমি রক্ত দিতে পারবা? আমি বলি হ্যাঁ! আমার খুব ইচ্ছা আমি রক্ত দেব। তখন রক্ত দিতে গেলাম। রোগীর হার্টে টিউমার।
আমি রক্ত দিলাম। আমার কাছে মনে হলো, আমি পৃথিবীর সেরা মানুষের একজন। আমি এমন শান্তি জীবনে কোনো দিন পাইনি। আরও রক্ত লাগবে। আমি আরও তিন ব্যাগ রক্ত জোগাড় করে দিয়েছিলাম।
মো. নাজমুল হোসাইন
দিনাজপুর বন্ধুসভা, দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট।