রক্ত ঘামের মুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শামসুল আলম
শামসুল আলম

শামসুল আলম। কুমিল্লার চাঁপনী গ্রামে জন্ম। চাঁপনী শব্দটি নিজেই লিখে দিলেন। তাঁর হাতের লেখা আকর্ষণীয়।
কয়েক দিন আগে আমার দেখা হয় শামসুলের সঙ্গে। তখন কথা হয় তাঁর সঙ্গে। শামসুল আবুধাবিতে এসেছেন সাত বছর। দেশে ঘরবাড়ি করা সম্ভব হয়নি। জমি-জমাও না।
আবুধাবিতে আল ইজদেহার রেডিমিক্স কোম্পানিতে চাকরি করেন। আগে প্ল্যান্ট অপারেটর ছিলেন। এখন প্রহরী (স্থানীয় ভাষায় নাথুর)।
কেন এর উত্তরে বললেন, বেতনটা নিয়মিত।
মা ও ছোট ভাই বাড়িতে থাকেন। তাঁরা চলেন তাঁর আয়েই।
বড় ভাই বিবাহিত। তিনি ঢাকায় একটা চায়ের দোকান চালান। কায়ক্লেসে চলছেন, বললেন শামসুল।
ছোট ভাই এবার এইচএসসি পাস করেছে। বি গ্রুপ পেয়েছে। ফলাফল পাওয়ার পরই সে ঢাকার অদূরে কালিয়াকৈর গিয়েছে চাকরির চেষ্টায়।
স্কয়ার কোম্পানিতে বোধ হয় তাঁর কেউ আছেন। ছোট ভাইয়ের চাকরি খোঁজার তথ্যটি আমাকে দিয়ে বোধ হয় ভুল করলেন। এমন মনে হলো তাঁকে।
গোপনীয়তা প্রার্থনীয়—এই মনে করে আমিও আর আলোচনায় এগোলাম না।
নিমাই সরকার
আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত