রক্তকরবীর উদ্যোগে পঞ্চ গীতিকবির গানের কর্মশালা শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুলকির এ কে খান স্মৃতি মিলনায়তনে রবীন্দ্রনাথ, দ্বিজেন্দ্রলাল, রজনীকান্ত, অতুলপ্রসাদ ও নজরুলের গানের ওপর তিন দিনব্যাপী কর্মশালা শুরু হচ্ছে আজ। শুদ্ধ সংগীতের দল রক্তকরবীর আয়োজনে এই কর্মশালা পরিচালনা করবেন ভারতের পঞ্চকবির গানের শিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়। তাঁকে সহযোগিতা করবেন রক্তকরবীর প্রধান শিল্পী শীলা মোমেন।
আজ ২১ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত এই কর্মশালা চলবে। আজ ও আগামীকাল সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত কর্মশালা চলবে। ২৩ এপ্রিল শনিবার কর্মশালা অনুষ্ঠিত হবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। এরপর ওই দিন সন্ধ্যায় ফুলকি এ কে খান স্মৃতি মিলনায়তনে থাকবে প্রশিক্ষণার্থীদের পরিবেশনা এবং সনদ বিতরণ। নিবন্ধনের জন্য ফুলকি: ৪৬ বৌদ্ধ মন্দির সড়ক, নন্দনকানন—এই ঠিকানায় যোগাযোগ করতে হবে। বিস্তারিত মুঠোফোনে (০১৭৫৮১১৪১৯৯, ০১৭১৬৪৫৩৮৩৭, ০১৬৮১-৫০৫২৭৪) জানা যাবে। বিজ্ঞপ্তি