প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গান, আবৃত্তি ও কথামালার মধ্য দিয়ে ২৭ ফেব্রুয়ারি ফুলকী মিলনায়তনে অনুষ্ঠিত হয় রক্তকরবীর নিয়মিত আয়োজন শ্রোতার আসর। ভাষার মাসে এবারের শ্রোতার আসর সাজানো হয়েছিল স্বদেশপ্রেমের গান দিয়ে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফুলকীর অধ্যক্ষ ও রক্তকরবীর পরিচালক শিল্পী শীলা মোমেন। এ ধরনের অনুষ্ঠান সামনের মাসগুলোতে আরও বড় পরিসরে হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শুরুতে ছিল দুটি সম্মেলক গান। এরপর ভজন গেয়ে শোনান চিত্রসিঁথি দত্ত। একক গান পরিবেশন করেন অমি দেব, সিমি বিশ্বাস, সোমা বড়ুয়া, শুভ্রতা দাশ ও সোমা রায়।
অনুষ্ঠানে দর্শকদের আবৃত্তি শোনান আবৃত্তিশিল্পী শর্মিলী তেওয়ারি। অনুষ্ঠানের শেষ পর্বে শিল্পী শীলা মোমেন পরিবেশন করেন ‘সার্থক জনম মাগো জন্মেছি এই দেশে’ গানটি।
উল্লেখ্য, রক্তকরবী এ বছর থেকে প্রতি মাসের শেষ শুক্রবার নিয়মিত শ্রোতার আসরের আয়োজন করছে।