রক্তাক্ত বন্ধুত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
ফারাজ
ফারাজ
আজ আন্তর্জাতিক বন্ধু দিবস। গত সংখ্যায় আহ্বান করা হয়েছিল পাঠক ফিচার ‘বন্ধু বন্ধুর জন্য’। ঘোষণায়, বন্ধুর জন্য ফারাজ আইয়াজ হোসেনের প্রাণ দেওয়ার কথা উল্লেখ করা হয়েছিল। পাঠকদের অসংখ্য লেখা আমরা পেয়েছি। বাছাই করা কিছু লেখা নিয়ে আজকের বন্ধুসভা পাতা। আজ বন্ধু দিবসে বন্ধুসভার পাতাটি উৎসর্গ করা হলো পয়লা জুলাই হলি আর্টিজান রেস্তোরাঁয় নিহত ফারাজ আইয়াজ হোসেনকে।

সেদিন পরিবারবর্গের মুখে হঠাৎ হাসি ফুটেছিল। কেননা, তারা যাকে আশা করেছিল, সেই রাজপুত্র সেদিন জ্যোৎস্না রাতের মতো ঘর আলোকিত করে উদয় হয়েছিল। দিনটি ছিল ১৯৯৬ সালের ১৫ এপ্রিল। তবে তার পরিবার জানত না যে এই ছেলেকে রাজপুত্র হিসেবে মানায় না। কেননা, রাজপুত্র যুদ্ধে পেছনে থাকে। আর মহাবীর যুদ্ধে সামনে থেকে জীবন বিসর্জন দেয়। সে হিসেবে এই ছেলেকে মহাবীর বলাও চলে। অবশ্য তার পরিবার এ-ও জানত না, মাত্র বছর বিশেক বাদেই এই মহাবীর বন্ধুত্বের প্রতি অকৃত্রিম ভালোবাসা সারা পৃথিবীকে দেখিয়ে দিয়ে শুকতারা হয়ে যাবে। সে শুকতারা সারা পৃথিবীকে আলোকিত করেছিল। তার মমতাময়ী মা যদি জানতেন, তাঁর পুত্র সারা পৃথিবীকে আলো করতে গিয়ে নিজেই শুকতারা হবে, তবে হয়তো তাঁর মমতাময়ী আঁচলে পুত্রকে সারাটি জীবন আগলে রাখতেন। আমার ছোটবেলায় একটা ভালো বন্ধু ছিল। নাম ইয়ামিন। তার সঙ্গে আমি প্রতিদিন ঝগড়া করতাম। সে সকালে আমায় আড়ি দিত এবং বিকেলে আমাকে ডেকে নিয়ে আইসক্রিম খাওয়াত। একবার ওর সঙ্গে দুষ্টুমি করতে গিয়ে আমার হাত কেটে গেল। এত ভালো বন্ধু হওয়া সত্ত্বেও ইয়ামিন রক্ত দেখে পালিয়ে গেল। আর পয়লা জুলাই রাতে চারপাশে রক্তের বন্যা দেখেছিল ফারাজ। আটলান্টায় ইমোরি ভার্সিটিতে উচ্চশিক্ষার কথা তখন তার মাথায় আসেনি। এসেছিল বন্ধুত্বের নিষ্পাপ একাকিত্ব দূর করার জন্য জীবন বিসর্জনের মতো মহানুভবতা। ধরণি আলো করে জন্ম নেওয়া ফারাজ চলে গেল এক বিভীষিকাময় রাত্রিতে। দুই বন্ধুর হাত ধরে। তবে রাতটি ছিল তারায় ভরা।

যাত্রাবাড়ী, ঢাকা