রক্তে লেখা
বেশ কয়েক বছর আগের ঘটনা। পত্রিকায় লেখালেখি এবং ভালো গান গাওয়ার সুবাদে প্রতিষ্ঠানের সবারই বেশ পরিচিত ও প্রিয় ছিলাম। মাঝেমধ্যেই অনেক ফুল ও গিফট পেতাম।হঠাৎ এক দিন ঠিকানাবিহীন একটি চিঠি হাতে আসে। হলুদখামের কোথাও নাম-ঠিকানা দেখতে না পেয়ে একটু অবাকই হলাম। তার পরও খামটি খুললাম। সাদা কাগজে একটি লেখা দেখে চমকে উঠলাম। সাদা কাগজটির মাঝখানে লাল রক্তে লেখা আছে, ‘Don’t Forget me’।কাগজটি বেশ কয়েকবার ভালো করে দেখে নিলাম। না, কোথাও আর কোনো লেখা নেই। অজানা কোনো কারণে লেখাটি বারবার পড়তে লাগলাম। মনের অজান্তেই বুকের গভীর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে এল, আমার চোখ ভিজে উঠল।জীবনের এই প্রান্তে এসে আজও ফেরারি মন খুঁজে ফিরে সেই অচেনা মানুষটিকে। হূদয়ের নানান অলিগলিতে জন্ম নেয় উত্তর খুঁজে না-পাওয়া অনেক প্রশ্ন, সীমানাহীন অনেক কৌতূহল।কোনো গোধূলি বিকেলে, হিমেল স্নিগ্ধতায় মন ছুঁয়ে যাওয়া জোৎস্না রাতে, নানান ব্যস্ততার মাঝে সব মগ্নতা ভেঙে দিয়ে খুব বেশি জানতে ইচ্ছা করে, কে ছিল সে?নাহিদা আফরোজআগ্রাবাদ, চট্টগ্রাম।