রক্তের গ্রুপ নির্ণয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মির্জাপুরে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীদের বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।
গত শনিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ। স্থানীয় বেসরকারি বিকাশ হাসপাতালের সহযোগিতায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা বেসরকারি হাসপাতাল মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, বিকাশ গোস্বামী, জাহাঙ্গীর হোসেন, কোষাধ্যক্ষ এস এম এরশাদ, মির্জাপুর বন্ধুসভার সাধারণ সম্পাদক হাবেল, সাংগঠনিক সম্পাদক রায়হান সরকার, কোষাধ্যক্ষ তানজিমা আক্তার, সদস্য সাদ্দাম হোসেন, সবুজ খান, ওয়াকিল আহমেদ প্রমুখ। ১৫০ জন শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
সবুজ খান