রক্ষা পেল অজগর বাচ্চা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ারার বারখাইন ইউনিয়নের দক্ষিণ তৈলারদ্বীপ বেড়িবাঁধের পাশ থেকে একটি অজগরের বাচ্চা উদ্ধার করেছে স্থানীয় বাসিন্দারা। ১৫ সেপ্টেম্বর সন্ধ্যা ছয়টায় এটি উদ্ধার হয়।
স্থানীয় বাসিন্দা কাজী মোহাম্মদ মহিউদ্দিন গতকাল বুধবার সাপের বাচ্চাটি উপজেলা প্রশাসনের হাতে তুলে দেন। প্রথম আলোকে তিনি জানান, মঙ্গলবার বিকেলে উপজেলার বারখাইন ইউনিয়নের দক্ষিণ তৈলারদ্বীপ এলাকায় বেড়িবাঁধে কাজ করার সময় শ্রমিকেরা সাপের বাচ্চাটি দেখেন।
আনোয়ারা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবাইদুর রহমান বলেন, উদ্ধার হওয়া অজগরের বাচ্চাটি নেওয়ার জন্য প্রাণিসম্পদ অধিদপ্তরের হাতে তুলে দেওয়া হবে।