রঙিন কেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোঁকড়া হোক আর সোজাই হোক, মাথা ভরা কালো চুল আর ভালো লাগছে না। রঙিন পোশাকের মতো এবার চুলেও কিছুটা পরিবর্তন চাই। লাল, নীল, সবুজ, সোনালি, রুপালি, ধূসর—কত রং করা যায় চুলে! দেখে মনে হবে রংধনুর সাত রং মেখে আছে মাথাজুড়ে। তবে চুলে রং লাগানোর আগে একটু ভাবনাচিন্তার দরকার আছে।রেড বিউটি স্যালনের রূপবিশেষজ্ঞ আফরোজা কামাল বলেন, ফ্যাশন-সচেতন যে কেউ চুলে রং করাতে পারেন। চুলের রঙের কারণে চেহারার পুরো আদলই বদলে যায়। তবে অবশ্যই লক্ষ রাখতে হবে, যার চুলে রং করা হচ্ছে তার বয়স, গায়ের রং ও ব্যক্তিত্বের সঙ্গে রংটা মানাচ্ছে কি না।আফরোজা কামাল বলেন, কিশোরীদের চপলতার সঙ্গে মিল রেখে চুলের জন্য বর্ণিল আর গাঢ় রং বেছে নেওয়া যেতে পারে। আর এই বয়সের সঙ্গে খুব বেশি মানায় লাল, সবুজ, নীল, মেরুন, উজ্জ্বল সোনালি ও বাদামি রং। চাইলে সব কালো চুলের মধ্যে এক গোছা চুল নিয়ে একেক রং করা যায়। এতে দেখতে কিছুটা ভিন্নতা লাগে।কৈশোর ছাপিয়ে তরুণী হয়ে উঠলে অনেকেই চান খুব উজ্জ্বল রঙের পরিবর্তে কিছুটা হালকা রং। এ ক্ষেত্রে পছন্দের তালিকায় বাদামি, ছাই, ব্লন্ড, কপার ও মেহগনি রং রাখা যেতে পারে। আবার চাইলে পুরো চুলেই হাইলাইট করতে পারেন। অর্থাৎ, এক গোছা করে চুল নিয়ে রং করতে পারেন। অনেকে আবার হাইলাইট না করে পুরো চুলে রং করান। অথবা কিছুটা অংশ এক রং, পরে আরেক রং করে থাকেন।প্রৌঢ় হলেও বা কী যায় আসে! চুলে রঙের ছোঁয়া দিতে নেই বাধা। তবে এই সময়ে যেহেতু অনেকের চুলেই পাক ধরে, তাই চুলে রং করার সময় কিছুটা ভেবে নেওয়া যেতে পারে। এই বয়সে বাদামি, সোনালি, হালকা মেরুন বা মেহেদির রং লাগিয়ে নিতে পারেন। আর যেহেতু কিছুদিন বাদেই চুল বড় হয়, তাই মাস অন্তর চুলে আবার রং করতে হয়। নয়তো পাকা চুল বেরিয়ে যেতে পারে। এই বয়সে এমন রং ব্যবহার করা যেতে পারে, যা রাতের অনুষ্ঠানেও ভিন্ন রকম দেখায়।হাল আমলের চলচুলে বিভিন্নভাবে রং ব্যবহার করা যায় বলে মনে করেন আফরোজা কামাল। তবে তিনি বলেন, বর্তমানে সবাই পছন্দ করছে পুরো চুলে নয় বরং চুলের নিচের অংশে রং লাগাতে। চুলের দৈর্ঘ্য যদি পিঠ পর্যন্ত হয়, তবে কাঁধের নিচ থেকে দুই ইঞ্চি রং করা যেতে পারে। আবার অনেকেই কানের কাছের এক গোছা চুল রং করাতে পছন্দ করেন। চুল যদি ভলিউম কাট, লেয়ার কাট কিংবা ইমো কাটের হয়, সে ক্ষেত্রে পুরো চুলে দুই থেকে তিন ইঞ্চি পরপর সোনালি, রুপালি, বাদামি, কপার আবার মেহগনি রং করালে পুরো মাথার চুল দারুণ দেখায়। তবে প্রৌঢ়দের চুলে রঙের ভিন্নতা আনতে চাইলে মাস অন্তর যখন নতুন করে রং করা হয়, তখন আলাদা আলাদা রং করা যায়। যেহেতু রং করা চুল বড় হয়ে যায় এবং গোড়ার পাকা চুল বেরিয়ে আসে, তাই প্রতি মাসে ভিন্ন ভিন্ন রং ব্যবহারের ফলে নতুন গজানো চুলে আলাদা রং লাগে। এবং আগের রঙের ওপর নতুন রঙের ব্রাশ যখন পড়ে, তখন দুই রঙের মিশ্রণে আলাদা একটা রং হয়, যা আলাদাভাবে চুলে লাগানো সম্ভব নয়।ঘরে বসে রং করতে চাইলেযারা পারলারে না গিয়ে ঘরেই চুলে রং করতে চান, তাঁরা অবশ্যই চুলের ধরন বুঝে পছন্দমতো রং ব্যবহার করতে পারেন। এ ক্ষেত্রে চুল আগে ভালো করে শ্যাম্পু দিয়ে ধুয়ে শুকিয়ে নিতে হবে। রং ব্যবহারের আগে অবশ্যই কয়েকটা চুলে প্রথমে রং ব্যবহার করে নিতে হবে। রং ৪০ মিনিটের বেশি চুলে রাখা উচিত নয়। অনেকের অ্যালার্জির সমস্যা থাকে, সে ক্ষেত্রে চুলে রং ব্যবহার না করাই ভালো। যত্নচুল কেবল রঙিন করলেই হবে না, যত্ন না নিলে রং করার পর চুল ঝরে যাওয়ার আশঙ্কা থাকে। রঙে ব্যবহূত রাসায়নিক দ্রব্য চুলের জন্য ক্ষতিকর। মাসে দু-একবার পারলারে গিয়ে চুলের যত্ন-আত্তি করা দরকার। কিংবা পাকা পেঁপে, কলা, মধু, টক দই দিয়ে ঘরে প্যাক তৈরি করে কিছু সময় রেখে শ্যাম্পু করে কন্ডিশনার ব্যবহার করতে হবে। তবে কন্ডিশনার হতে হবে রং প্রতিরোধক। চাইলে মাসে একবার পারলারে গিয়ে হেয়ার স্পা করাতে পারেন।সতর্কতা শিশুদের চুলে রং ব্যবহার না করাই ভালো।  ঘরে বসে চুলে রং করতে চাইলে ভালো ব্র্যান্ডের রং এবং মেয়াদের তারিখ দেখে কেনা উচিত। অনেকের চুলে রং আসে না; সে ক্ষেত্রে বারবার চুলে রং ব্যবহার না করাই ভালো।