রঙিন চুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাটছাঁটের পাশাপাশি চুলের ফ্যাশনের আরেকটি দিক হলো ভিন্ন রঙে রাঙিয়ে তোলা। তবে তরুণেরাই মূলত চুল রাঙাচ্ছেন এখন। হেয়ারোবিক্সের রূপবিশেষজ্ঞ তানজিমা শারমিন বলেন, ‘ছেলেদের চুলে রং করা এখন বেশ জনপ্রিয়। চুলের রঙে বৈচিত্র্য এনে সহজেই নিজেকে আলাদা করে তোলা যায়। এতে নিজের রুচি ও ফ্যাশন-সচেতনতা ফুটে ওঠে।’লাল, নীল, হলুদ, বেগুনি, কমলা, মেরুন, সোনালি ইত্যাদি রঙের ছোঁয়ায় ছেলেদের চুল রাঙাতে দেখা যায় এখন। চুলে রং করা যায় অনেক উপায়ে। হতে পারে স্থায়ী বা নিছক শখের বশে দিন কয়েকের জন্য। চুলে স্থায়ী রংতানজিমা শারমিনের মতে, চুলে স্থায়ী রং করাতে চাইলে ভালো কোনো স্যালুনে যেতে পারেন। রং বাছাই করতে চুলের ধরন ও ত্বকের সঙ্গে মানানসই কি না, দেখে নেওয়া ভালো। বেশ কড়া রাসায়নিক পদার্থ দিয়ে চুলে রং করানো হয়। রং করানোর পর তাই বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন। এ জন্য নিয়মিত কন্ডিশনার ব্যবহার করতে হবে। পুরো চুল রাঙানোর চাইতে হাইলাইট করানোরই চল বেশি এখন।ভেজিটেবল ডাইএটি চুলে রং করার বেশ প্রাচীন একটি পদ্ধতি। এখানে মেহেদি পাতা হচ্ছে মূল উপাদান। এর সঙ্গে রং মিশিয়ে একধরনের প্যাক তৈরি করা হয়, যা চুলে লাগিয়ে ইচ্ছামতো রং করে নিতে পারেন। উৎসবে রঙিন চুলউৎসবে নতুন পোশাকের মতো চুলও রাঙিয়ে নিতে পারেন। বিয়ে, জন্মদিন, ক্লাসপার্টি, ঈদ, পূজা—একেক উৎসবে চুলের রংও পাল্টে যেতে পারে বলে জানালেন তানজিমা শারমিন। পোশাকের সঙ্গে মানিয়ে চুলের রং হতে পারে। তবে তরুণদের জন্য যেমন উজ্জ্বল রং ভালো, তেমনি মধ্যবয়সীদের চুলে কম উজ্জ্বল রং বেশ মানায়। কোন ত্বকে কোন রংবয়সের মতো গায়ের রং দেখে চুল রাঙানো উচিত। যাঁদের গায়ের রং কালো বা শ্যাম, তাঁদের মেহগনি, রিচ মেহগনি, ভায়োলেট ব্রাউন ইত্যাদি রঙের চুল ভালো মানায়। আবার ফরসা ত্বকের জন্য উজ্জ্বল রঙের চুল বেশ মানায়। তবে যাঁদের ত্বকে গোলাপি ভাব আছে, তাঁরা লালচে রংটা এড়িয়ে যেতে পারেন। তেমনি যাঁদের ত্বকে হলদে ভাব আছে, তাঁদের কমলা রং ব্যবহার না করাই ভালো। লক্ষ রাখুন ত্বক বুঝে চুল রং করুন ভালো ব্র্যান্ডের রং চুলে লাগান চুলে রং করতে অভিজ্ঞদের সাহায্য নিন চুলে রং করার পর চুল ধোয়ার জন্য কন্ডিশনার ব্যবহার করুন অনেকের ধারণা, পাকা চুলে রং করা যায় না। এটি ভুল ধারণা দ্বিতীয়বার রং করতে শুধু নিচের অংশ বেছে নিন (এক সপ্তাহের মতো আবার করতে চাইলে)বাড়িতে রং করতেযাঁরা নিজেরা বাসায় বসে চুলে রং করতে চান, তাঁরা প্রথমে চুলের রং কিনে নিন। চুলে রং দেওয়ার আগে শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করে নিন। অ্যালার্জি থাকলে রং কেনার আগে পরীক্ষা করে নিন, কোনটি আপনার জন্য উপযুক্ত। এরপর একটি পাত্রে রং ঢেলে নিন। এরপর প্যাকেটের গায়ে ব্যবহারবিধি দেখে কারও সাহায্যে বা নিজে নিজে পছন্দমতো চুলে রং লাগান। নির্দিষ্ট সময় পরে কন্ডিশনার দিয়ে চুল ধুয়ে নিন। ফ্যাশন-সচেতন তরুণেরা পোশাক বা ত্বকের রঙের সঙ্গে মিল রেখে বদলে ফেলতে পারেন চুলের রং।