রঙিন পর্দায় রঙিন ঈদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের আনন্দে নিজেকে রুচিশীল ও পরিশীলিত সজ্জায় সজ্জিত করার প্রয়াসে ব্যস্ত হয়ে ওঠে সবাই। প্রিয় বসতবাড়ির সজ্জাও যেন ঈদ আনন্দের একটা অংশ হয়ে যায় এই সময়। আর এই বসতের অন্দরসজ্জার একটি গুরুত্বপূর্ণ উপাদান রংবেরঙের বাহারি রকমের পর্দা। পর্দা নিয়েই এবারের আয়োজন। এই নিয়ে কথা বলেছেন রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইনের চেয়ারপারসন গুলশান নাসরিন চৌধুরী।‘ঈদের দিন বসার ঘরেই লোকসমাগমটা বেশি হয়ে থাকে। সে জন্য পর্দা ব্যবহারেও দেখা যায় বৈচিত্র্য। আর এবারের ঈদে গরমটা বেশি বলে পর্দার রং নির্বাচনটাও করতে হবে সেদিকটি মাথায় রেখে। এ ক্ষেত্রে আপনি হালকা রঙের পর্দা ব্যবহার করতে পারেন। তাহলে সৌন্দর্যবর্ধনের পাশাপাশি স্বচ্ছন্দটাও অনায়াসে পেতে পারেন আপনি। হালকা রঙের মধ্যে চাপা সাদা, হালকা চাপা সাদা, হালকা গোলাপি রঙের মতো রংগুলোই পর্দায় বেশি ব্যবহূত হয়। এ ছাড়া সাদা রঙের মধ্যেও বিভিন্ন প্রিন্ট, এমব্রয়ডারি করেও মনের মতো সাজে সাজানো যেতে পারে বসার ঘরের পর্দাগুলো। আপনি চাইলে পর্দার ওপর ও নিচে ফ্রিল, লেইস কিংবা কাতান পাড় ব্যবহার করতে পারেন। পাল্টে দিতে পারেন ঘরের সজ্জা।’ এমনটাই মনে করেন গুলশান নাসরিন চৌধুরী।এ ছাড়া ঘরের আকারের ওপরও অনেক সময় পর্দার রঙের ব্যবহার নির্ভর করে। ঘরের আকার খুব বড় হলে সে ক্ষেত্রে শুধু হালকা রঙের পর্দার ব্যবহার একঘেয়ে করে তোলে। আর ঈদ সামনে রেখেই পর্দাগুলো হওয়া চাই আরেকটু রঙিন, যাতে ঈদ উ ৎ সবে আমেজ ছড়িয়ে পড়ে ঘরময়। বড় বসার ঘরে অনেকগুলো পর্দা থাকলে একটি উজ্জ্বল রঙের এবং আরেকটি হালকা রঙের পর্দা পর পর ব্যবহার করলে একঘেয়েমি কেটে যাবে। এ ছাড়া বসার ঘরের সোফার কভার এবং কুশনের সঙ্গেও পর্দার রঙের সাদৃশ্য ঘরের সৌন্দর্য আরেকটু বাড়িয়ে দেয়। এ ক্ষেত্রে সোফার কভারে উজ্জ্বল রং ব্যবহার করা হলে কুশনে হালকা রং ব্যবহার করা উচিত। তবে তা অবশ্যই পর্দার সঙ্গে মিল রেখেই।শুধু বসার ঘরেই নয়, উ ৎ সবের দিনে খাবার ঘরেও ভিড়টা লেগে থাকে। আপনি চাইলে সেটিকেও মনের মতো করে সাজিয়ে নিতে পারেন বাহারি রঙের পর্দা দিয়ে। হালকা-উজ্জ্বল রঙের লুপ দেওয়া পর্দার সঙ্গে কাচ কিংবা স্টোনের বাটন বসিয়ে ব্যবহার করলে দেখতে অনেক সুন্দর লাগে। তবে বসার ঘরের মতো খাবার ঘরে কুচি দেওয়া পর্দা ব্যবহার না করাই ভালো। এতে খাবার ঘরের পরিবেশ অনেক ছিমছাম লাগে বলে মত দেন গুলশান নাসরিন চৌধুরী।ঈদে শোবার ঘরের সজ্জাতেও পর্দা আজকাল খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। শোবার ঘরের পর্দা বিছানার চাদরের সঙ্গে মিলিয়ে ব্যবহার করার রেওয়াজটা বেশ জনপ্রিয়। আপনার অন্দরসজ্জায় ভিন্নতা আনতে চাইলে ঘরের তিন দেয়ালে এক রকম এবং অন্য দেয়ালে বিপরীত রঙের পর্দার ব্যবহার করেও অনায়াসে সুন্দরভাবে সাজাতে পারেন আপনার শোবার ঘরটি।যেমন পর্দা ব্যবহার করবেনসাধারণত সুতি পর্দা ব্যবহার করা আরামদায়ক। কারণ, এই পর্দা দিয়ে বাতাস সহজে যাতায়াত করতে পারে। তবে পরিষ্কার করা ঝামেলা বলে অনেকেই সুতি পর্দা ব্যবহারে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। এদিক থেকে সিনথেটিক পর্দার প্রচলনটা একটু বেশি। পরিষ্কারেও ঝামেলা নেই। ব্যবহারেও সুবিধা। এ ছাড়া আপনি আপনার রুচি ও চাহিদামতো দুই লেয়ারের পর্দাও ব্যবহার করতে পারেন। সে ক্ষেত্রে ভেতরের লেয়ারে নেট, টিস্যু কিংবা মসলিনও ব্যবহার করতে পারেন।যেখানে পাবেনঢাকার এলিফ্যান্ট রোডের পর্দার মার্কেট বিখ্যাত। এ ছাড়া নিউমার্কেটেও পেতে পারেন বাহারি রং এবং নানা দামের পর্দা। সস্তায় ভালো পর্দা পেতে চলে যেতে পারেন পুরান ঢাকার ইসলামপুরে। এ ছাড়া মিরপুর ১১ নম্বরেও পেতে পারেন সুতি, খাদি পর্দা। আড়ং, যাত্রা, নিপুণ, চরকাসহ অন্যান্য পর্দার দোকানগুলোতেও পেতে পারেন আপনার মনের মতো পর্দা। সাজিয়ে নিতে পারেন নিজের একান্ত বসতিটি। উ ৎ সবে রাঙিয়ে নিতে পারেন আরও একটি রঙিন ঈদ।