প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপানি শিল্পী ইয়াওই কুসামা। বয়স ৮২ বছর। বয়স যা-ই হোক, মনে রং আছে তাঁর। বোঝা যায় এই শিল্পীর সাম্প্রতিক কাজগুলো দেখে। ছবিতে বিন্দু কিংবা বৃত্তের ব্যবহারে বেশ স্বাচ্ছন্দ্য এবং সিদ্ধহস্ত। আবার প্রমাণ রাখলেন একটা গোটা বাসা রং করে। প্রথমে পুরো ঘর আর আসবাবগুলো দুধ-সাদা রঙে রাঙিয়েছেন কুসামা। পরে বাচ্চাদের হাতে তুলে দিয়েছেন নানান রঙের বৃত্তাকার স্টিকার। বাচ্চাদের মনের আনন্দে সাদা ঘরের যেখানে-সেখানে সেঁটে দিয়েছে তা। সবশেষে দাঁড়িয়েছে নজরকাড়া শিল্পে। আগামী ১২ মার্চ পর্যন্ত জাপানে এই বিচিত্র ঘর প্রদর্শিত হবে। ডেইলি মেইল ও অরেঞ্জ অনলাইন