রঙ্গভরা দুনিয়া
তাৎক্ষণিক সরস মন্তব্য থ্রি ম্যান ইন এ বোট-এর লেখক জেরম কে জেরম তর্ক করে বলেছিলেন: ‘সব সময় সত্য বলাটাই হলো মানুষের নীতি, তা না হলে আপনি অবশ্যই একজন অসাধারণ মিথ্যুক।’ আমেরিকার রম্য লেখক মার্ক টোয়েন নৈতিক চিন্তা থেকে বলেছিলেন: ‘সব সময়ই সঠিক কাজটি করুন। এটা কিছু মানুষকে খুশি করবে এবং বাকি সবাইকে বিস্মিত করবে।’ অস্ট্রীয় ঔপন্যাসিক রবার্ট মুশিল আধুনিক বিশ্ব এবং এর সমস্যা নিয়ে বলতে গিয়ে মন্তব্য করেন: ‘প্রগতি অবশ্যই চমৎকার, যদি সেটা থামতে জানে।’ ঔপন্যাসিক স্কট ফিটজজেরাল্ড এবং আর্নেস্ট হেমিংওয়ের মধ্যে কথা হচ্ছিল পয়সাওয়ালা মানুষের বিষয়ে। পয়সাওয়ালাদের ধনসম্পদের চকমকি দেখে চোখ ধাঁধিয়ে গিয়েছিল ফিটজেরাল্ডের।ফিটজেরাল্ড: ‘বড়লোকেরা আমাদের থেকে একেবারে আলাদা।’আর্নেস্ট হেমিংওয়ে: ‘হ্যাঁ, তাদের বেশি বেশি টাকাকড়ি আছে, তাই।’ আমেরিকার সাংবাদিক আর্থ উইলসন: ‘যেকোনো অসফল মানুষকে জিজ্ঞেস করলেই বলবে, সাফল্য একটি ভাগ্যের ব্যাপার।’বিখ্যাত শেষউক্তি ‘আমি সবচেয়ে অন্যায্য সময়ে মারা যাচ্ছি, তবে আমার মনে হয়, আপনারা আমাকে এ জন্য ক্ষমা করবেন।’ —রাজা দ্বিতীয় চার্লস মৃত্যুর মুখে দাঁড়িয়ে সুন্দর ও মার্জিতভাবে। দু-দুবার ব্রিটিশ প্রধানমন্ত্রী হয়েছিলেন লর্ড পালমার্সটন। মৃত্যুর মুখেও তিনি তাঁর স্বভাবজাত কৌতুকবোধ ত্যাগ করেননি:‘আমার প্রিয় ডাক্তার, আমি মারা যাচ্ছি! এই শেষ কাজটাই আমার করা বাকি আছে!’ মারা যাওয়ার মুহূর্তে লেডি অ্যাস্টরকে ঘিরে দাঁড়িয়ে ছিলেন তাঁর পরিবারের সদস্যরা। তা দেখে তিনি বলেছিলেন:‘আমি কি মারা যাচ্ছি, নাকি আমার জন্মদিন পালিত হচ্ছে?’চোর পুলিশখেলাএকই পরিবারমেক্সিকোর এক আঞ্চলিক সুপারমার্কেটে মাংস চুরির দায়ে এক মহিলা হাতেনাতে ধরা পড়লেন। তাঁকে ধরে ম্যানেজারের ঘরে নিয়ে যাওয়া হলো এবং পুলিশকে খবর দেওয়া হলো। কিন্তু পুলিশ আসার পর সুপারমার্কেটের কর্মচারীরা বিস্ময়ের সঙ্গে দেখলেন, পুলিশ অফিসার আর কেউ নন, ধৃত মহিলার স্বামী...।স্বর্ণযুগের দিকে৭৬ বছরের এক বুড়ো লিডসকে আদালতে বিচারকের সামনে ৫০০ বারের মতো হাজির করা হয় মদ খেয়ে মারামারি করার জন্য। প্রতিবারই বিচারক তাঁকে খালাস দিয়ে দেন। কিন্তু কিছু দিন পর আবারও তাঁকে আদালতে হাজির করা হয় এবং এই হাজিরার নম্বর ছিল ৫০১তম। আত্মপক্ষ সমর্থন করে তিনি বলেন, ৫০০তম হাজিরা উদ্যাপন করছিলেন তিনি। তাঁকে ৫০ পেনি ফাইন করা হয়।একটি নষ্ট আপেলপোপ লিও দ্বাদশ একবার জেলখানা পরিদর্শনে গিয়ে কয়েদিদের সঙ্গে কথা বলার সময় জানতে চাইলেন, ওরা কেন কয়েদখানায়। জবাবে সব কয়েদি বলল, ওরা সবাই নির্দোষ, শুধু একজন বাদে। ওই একজনই বলল যে তার ঠিক কারণেই জেল হয়েছে। পোপ জেল সুপারিনটেনডেন্টের দিকে ফিরে তাকিয়ে বললেন, ‘এই বদমাশটাকে এখান থেকে বের করে দাও। আমি চাই না ও এখানে থেকে অন্যদের অসৎ করে ফেলুক!’দোষী শূকরীফ্রান্সে একবার এক শূকরী ও তার ছয় বাচ্চার বিরুদ্ধে অভিযোগ আনা হলো যে এরা এক মানুষের বাচ্চাকে হত্যা করেছে। বিচারে এরা দোষী প্রমাণিত হলো এবং শূকরীকে ফাঁসি দেওয়া হলো। তবে দোষীপক্ষের উকিল ছয় শূকরের বাচ্চাকে ফাঁসির হাত থেকে বাঁচাতে পেরেছিলেন এই ভিত্তিতে যে, ওই ছয়টি একেবারে বাচ্চা এবং মায়ের খারাপ প্রভাব এগুলোর ওপর পড়েছিল। শোধরানোর সুযোগ দেওয়া উচিত।মোরগের ডিমপনেরো শতাব্দীতে সুইটজারল্যান্ডে একটি মোরগ নারকীয় অপরাধ করেছিল। নিজে ডিম পাড়ার চেষ্টা করেছিল। সে সময় মানুষ ভাবত, মোরগের হাতে ডিম মানে হলো, সে শক্তিশালী ডাইনি বা শয়তান। তাই হতভাগ্য ওই মোরগকে দোষী সাব্যস্ত করা হলো। শাস্তিস্বরূপ ডিমসহ মোরগকে পুড়িয়ে হত্যা করা হয়।আমৃত্যু একসঙ্গেভালোবাসার ভাষাতরুণ এক ফ্রেঞ্চ একবার এক ইংরেজ মেয়েকে কিছু বলতে গিয়ে গালে চড় খেয়েছিল। কিন্তু ফ্রেঞ্চ তরুণের কোনো বদমতলব ছিল না। তার ইংরেজিতে কথা বলাটা সঠিক ছিল না। সে বলতে চেয়েছিল, ‘আমি যখন তোমার দিকে তাকাই তখন সময় থেমে যায়।’ কিন্তু সে বলেছিল, ‘তোমার চেহারা ঘড়িকে অচল করে দেয়।’এক... দুই... তিন...কিছু ধর্মের লোক সময় সময় গাছকেও বিয়ে করে! এর কারণ হলো, খারাপ ভাগ্য থেকে বাঁচা। তাদের বিশ্বাস, তিনবার বিয়ে করা অভাগ্যের ব্যাপার। যদি কোনো পুরুষ তৃতীয়বার বিয়ে করতে চায়, তাহলে সে প্রথমে বিয়ে করে একটি গাছকে। তারপর গাছটিকে পুড়িয়ে ফেলবে। এর ফলে সে তৃতীয়বার বিয়ে করার জন্য হয়ে যাবে ভাগ্যবান এবং মুক্ত।মাছ ধরাস্ত্রীর সঙ্গে এক বিখ্যাত চলচ্চিত্র তারকার সব সময় খিটিমিটি লেগে থাকত। মূল কারণটা হলো, স্বামী বেশির ভাগ সময় পার করতেন মাছ ধরে। খুঁজতে গিয়ে একদিন চলচ্চিত্র তারকার ঘনিষ্ঠ বন্ধু ফোন করে জানতে চাইলেন তিনি কোথায়।‘ব্রিজের নিচে চলে যান’, শুষ্ক গলায় জবাব দিলেন তারকার স্ত্রী, ‘এদিক-ওদিক তাকান, তারপর যতক্ষণ পর্যন্ত না একটি লাঠির দুই মাথায় দুটি কেঁচো দেখতে পাবেন, ততক্ষণ খুঁজতে থাকুন।’