রজভিয়া নূরীয়া ইসলামি সাংস্কৃতিক ফোরামের কাউন্সিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে ১৭ আগস্ট সকাল ১০টায় রজভিয়া নূরীয়া ইসলামি সাংস্কৃতিক ফোরামের ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। ফোরামের সভাপতি এনামুল হকের সভাপতিত্বে অধিবেশনে সঞ্চালক ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মাছুমুর রশিদ কাদেরী। এতে প্রধান অতিথি ছিলেন আঞ্জুমানে রজভিয়া নূরীয়া বাংলাদেশের চেয়ারম্যান আবুল কাশেম নূরী। বিশেষ অতিথি ছিলেন আনজুমানে রজভিয়া নূরীয়া বাংলাদেশের ভাইস চেয়ারম্যান কাজী মো. ইউনুচ রজভী, মহাসচিব আবুল হোসাইন, চট্টগ্রাম মহানগর সভাপতি নুরুল হক, কেন্দ্রীয় দপ্তর সচিব আবদুল কাদের রজভী, দক্ষিণ জেলার সম্পাদক মোহাম্মদ মিয়া জুনায়েদ, উত্তর জেলার সম্পাদক মো. তারেক আজিজ প্রমুখ। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সৈয়দ মো. আবু আজম। কাউন্সিলে শায়ের মোহাম্মদ মাছুমুর রশিদকে সভাপতি ও শায়ের নাজিম উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি।