রঞ্জন চৌধুরীর জীবন কাব্য অ্যালবামের মোড়ক উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে নিজের অনুভূতি জানান শিল্পী রঞ্জন চৌধুরী
অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে নিজের অনুভূতি জানান শিল্পী রঞ্জন চৌধুরী

সংগীতশিল্পী রঞ্জন চৌধুরী। সুরের পথে হাঁটছেন ছোটবেলা থেকেই। বেরিয়েছে তাঁর নতুন অ্যালবাম জীবন কাব্য। এটি তাঁর চতুর্থ অ্যালবাম। এতে রয়েছে প্রেম, বিরহ ও জীবনমুখী ১০টি গান। এর মধ্যে ছয়টি মৌলিক ও চারটি তাঁর বাবা প্রয়াত শিল্পী প্রবাল চৌধুরীর গান রয়েছে। কে এস ডিজিটালের ব্যানারে বের হওয়া অ্যালবামের মিউজিক ভিডিও করা হয়েছে। ইউটিউবে দেখা যাবে গানের ভিডিও। অ্যালবামের মোড়ক উন্মোচন উপলক্ষে সম্প্রতি নগরের একটি রেস্তোরাঁয় আয়োজন করা হয় অনুষ্ঠানের। এতে প্রধান অতিথি ছিলেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী সুজিত রায়, মৃণাল ভট্টাচার্য, সুরকার বাণী কুমার চৌধুরী, গীতিকার মো. ওবায়দুল্লাহ্ ও সংগীত পরিচালক তাপস চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রয়াত শিল্পী প্রবাল চৌধুরীর পরিবার, কেএস ডিজিটালের স্বত্বাধিকারী কনক ও শওকত এবং ভিডিও পরিচালক পংকজ চৌধুরীসহ গণমাধ্যমের কর্মীরা।