রত্নখচিত গাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা টাটা ন্যানো কারের আর কতই বা দাম। কিন্তু সেই একই গাড়ির দাম কী করে এক হাজার ৩০০ পাউন্ড থেকে ২ দশমিক ৯ মিলিয়ন পাউন্ড হয়, বলুন তো? হয়, যদি সেই গাড়িটি মোড়ানো হয় ৮০ কিলোগ্রাম সোনা, ১৫ কিলোগ্রাম রূপা ও অন্যান্য রত্নপাথর দিয়ে। ভারতে টাটার স্বর্ণ ব্যবসার ৫০০ বছর উদ্যাপন উপলক্ষে এমনটাই করা হয়েছে। করেছে ভারতের বিখ্যাত শিল্পপ্রতিষ্ঠান টাটা। স্কাই নিউজ