রত্নগর্ভা মায়েদের সম্মাননা

রত্নগর্ভা ২০ জন মাকে সম্মাননা দিয়েছে মাসিক প্রকাশনা চাটগাঁ ডাইজেস্ট। এ উপলক্ষে ৪ এপ্রিল বিকেলে প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ম্যাগাজিনটির ১৯তম বর্ষপূর্তি ও নারী দিবস উপলক্ষে এ সম্মাননা দেওয়া হয়।
ম্যাগাজিনটির প্রধান সম্পাদক রওশন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উইমেন চেম্বারের সভাপতি কামরুন মালেক। বিশেষ অতিথি ছিলেন দৈনিক পূর্বদেশ–এর যুগ্ম সম্পাদক আবু তাহের মুহাম্মদ ও চট্টগ্রাম লেডিস ক্লাবের সভাপতি জিনাত আজম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ম্যাগাজিনটির সম্পাদক সিরাজুল করিম। আরও বক্তব্য দেন সৈয়দ মোহাম্মদ আবদুল লতিফ, কামরুন নেছা খানম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে কামরুন মালেক বলেন, রত্নগর্ভা মায়ের সন্তানেরা দেশ ও জাতির সার্বিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছেন। তাঁরা দেশ ও জাতির অমূল্য সম্পদ। এ ধরনের মায়েরা জাতীয়ভাবে সম্মান পাওয়ার যোগ্য।
সম্মাননাপ্রাপ্তরা হলেন হাজেরা খাতুন, রওশন আরা খানম, আনোয়ারা বেগম, আম্বিয়া খাতুন চৌধুরী, শামসুন নাহার, জাহানারা বেগম, ফেরদৌস আরা, রেজিয়া বেগম, কুলসুমা বেগম, চেমন আরা বেগম, শেফালী পালিত, এলিজাবেথ আরিফা, জাহান আখতার হোসাইন, জাহানারা আখতার, ফরিদা আখতার, জিন্নাতুন নেসা, মনোয়ারা বেগম, হামিদা বেগম, খালেদা চৌধুরী ও কামরুন নাহার। বিজ্ঞপ্তি।