রত্নাগর্ভা মা উপাধি পেলেন স্বপ্না বড়ুয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ মে বিশ্ব মা দিবসে আজাদ প্রোডাক্টস লিমিটেডের উদ্যোগে দেওয়া রত্নাগর্ভা মা উপাধি পেলেন স্বপ্না বড়ুয়া। চট্টগ্রাম জেলা থেকে একমাত্র তিনিই এই বছর এ সম্মাননা পেয়েছেন। স্বপ্না বড়ুয়া চট্টগ্রামের প্রাচীন ছাপাখানা মিন্টো প্রেসের কর্ণধার অনিল কান্তি বড়ুয়ার সহধর্মিণী। ২০১০ সালে স্বামীকে হারানোর পরেও স্বপ্না বড়ুয়া তাঁর পাঁচ সন্তানকেই উচ্চ শিক্ষায় শিক্ষিত করেন। বর্তমানে তাঁর পাঁচ সন্তানই দেশের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত। বিজ্ঞপ্তি