রপ্তানি উন্নয়ন ব্যুরোর উদ্যোগে সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় রপ্তানি প্রশিক্ষণ কর্মসূচির আওতায় রপ্তানি উন্নয়ন ব্যুরো, চট্টগ্রামের উদ্যোগে ১৫ ডিসেম্বর সেমিনারের আয়োজন করা হয়। সংস্থার সম্মেলন কক্ষে ‘রুলস অব অরিজিন ফর জিএসপি, সাফটা, আপটা, কেপিটি অ্যান্ড দেয়ার অ্যাপ্লিকেশন’ শিরোনামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
রপ্তানি উন্নয়ন ব্যুরো, চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের পরিচালক মো. আলমগীর সিদ্দিকী সেমিনারে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন বিজিএমইএর পরিচালক অঞ্জন শেখর দাশ।
বক্তব্য দেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. জাকির হোসেন। বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠনের ৫৮ জন প্রতিনিধি সেমিনারে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।