
স্থপতি রফিক আজম। তাঁর ছেলে আরাফ দায়াদ আজম। শিগগিরই উচ্চশিক্ষার জন্য কানাডায় যাচ্ছেন। এবার দুই প্রজন্মে এ বাবা-ছেলের পছন্দ-অপছন্দের কথা জানা যাক।
১. যা খেতে পছন্দ করি৷
রফিক আজম: ডাল, ভাত ও মাছ। মাঝেমধ্যে কাচ্চি বিরিয়ানি খাই।
ছেলে: পিৎজা ও স্টেক।
২. প্রিয় ব্যক্তি কে?
রফিক আজম: কবি রবীন্দ্রনাথ ঠাকুর, স্থপতি মাজরুারুল ইসলাম ও চিত্রশিল্পী ভ্যান গঘ।
ছেলে: আমার বাবা।
৩. কোন ধরনের পোশাক ভালো লাগে?
রফিক আজম: টি-শার্ট, শার্ট ও প্যান্ট।
ছেলে: সেমি ফরমাল পোশাক পরতে বেশি ভালো লাগে।
৪. অবসরে কী করেন?
রফিক আজম: বই পড়ি, গান শুনি। কখনো স্কেচ করি।
ছেলে: গেম খেলি। বন্ধুদের সঙ্গে আড্ডা দিই।
৫. প্রিয় স্থপতি কে?
রফিক আজম: লুই আই কান।
ছেলে: আমার বাবা।
৬. পছন্দের স্থাপত্যকর্ম
রফিক আজম: আমাদের জাতীয় সংসদ ভবন।
ছেলে: কানাডার সিএন টাওয়ার।
৭. কোথায় বেড়াতে ভালো লাগে?
রফিক আজম: পাহাড় ও সমুদ্র মিলিত হয়েছে, এমন জায়গা।
ছেলে: দেশের বাইরে যেকোনো জায়গা।
৮. যে ধরনের গান শুনতে পছন্দ করেন৷
রফিক আজম: শাস্ত্রীয় সংগীত শুনতে বেশি পছন্দ করি।
ছেলে: অর্কেস্ট্রা বেইজ গান শুনতে ভালো লাগে।
৯. রেগে গেলে যা করি৷
রফিক আজম: চুপচাপ হয়ে যাই।
ছেলে: আমি সাধারণত রাগি না। তবে রাগলে চেষ্টা করি দ্রুত ভুলে যেতে।