রফিকাবাদ বালিকা উচ্চবিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙ্গুনিয়ার রাজানগর ইউনিয়নের রফিকাবাদ বালিকা উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্প্রতি শেষ হয়েছে। এতে মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিরসরাই উপজেলা হাসপাতালের চিকিত্সক ওয়াকিল আহমদ। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে কে এম রফিক বিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন রাজানগর ইউনিয়নের চেয়ারম্যান মাহাবুবুল আলম চৌধুরী, স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. আবু জাফর তালুকদার, আবু ছৈয়দ, আবুল বশর প্রমুখ।