রবি ঠাকুরের মজার ঘটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শান্তিনিকেতনের অধ্যাপক নেপাল রায়কে রবীন্দ্রনাথ ঠাকুর একবার লিখে পাঠালেন, ‘আপনি আজকাল কাজে অত্যন্ত ভুল করছেন। এটা খুবই গর্হিত অপরাধ। এ জন্য কাল বিকেলে আমার বাড়িতে এসে আপনাকে দণ্ড নিতে হবে।’নেপালবাবু খুব দুশ্চিন্তায় পড়লেন। চিন্তায় চিন্তায় রাতে তাঁর ঘুম হলো না। সকাল হতেই তিনি ছুটলেন গুরুদেবের কাছে। বসার ঘরে তটস্থ হয়ে বসে ছিলেন নেপাল। না জানি কী ভুলের জন্য আজ কী দণ্ড পেতে হয়!মোটা একটা লাঠি হাতে ঘরে প্রবেশ করলেন রবিঠাকুর। নেপালবাবু ভাবলেন, দণ্ড হিসেবে বোধ হয় এ যাত্রা লাঠির বাড়িই খেতে হবে!কবি লাঠিটি নেপালবাবুর দিকে এগিয়ে দিয়ে বললেন, ‘এই নিন আপনার দণ্ড। সেদিন যে আমার বাড়িতে এসে ফেলে গেছেন, তা একদম ভুলে বসে আছেন!’কবিগুরুর নাতবউ কমলা একবার গল্প লিখতে বসেছেন। কবির সে কী উৎসাহ! কমলাকে তিনি বলছিলেন, ‘কেমন গল্প? গল্পের মধ্যে কটা বিয়ে আছে? নেই? বিয়ে ভাঙাও নেই? ধুর ছাই, তুমি কোনো কর্মের না। একটা বিয়ে দিতে পারলে না?’একবার এক সভা শেষে ফেরার পথে কবিগুরু চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে বললেন, ‘দেখলে চারু আমার প্রায়শ্চিত্ত। আমি নাহয় গোটা কয়েক গান কবিতা লিখে অপরাধ করেছি। তাই বলে আমাকে ধরে নিয়ে গিয়ে এ রকম যন্ত্রণা দেওয়া কি ভদ্রতাসম্মত? গান হলো। কিন্তু দুজনে প্রাণপণ শক্তিতে পাল্লা দিতে লাগলেন যে কে কত বেতালে বাজাতে পারেন আর বেসুরে গাইতে পারেন। গান যায় যদি এ পথে তো বাজনা চলে তার উল্টো পথে। গায়ক-বাদকের এমন স্বাতন্ত্র্য রক্ষার চেষ্টা আমি আর কস্মিনকালেও দেখিনি। তারপর ওই একরত্তি মেয়ে, তাকে দিয়ে নাকিসুরে আমাকে শুনিয়ে না দিলেও আমার জানা ছিল যে, “তঁবু মঁরিতে হঁবে”।’ (গানের প্রথম লাইনটি ছিল ‘তবু মরিতে হবে’।)রবীন্দ্রনাথকে একবার এক ভদ্রলোক লিখলেন, ‘আপনি কি ভূতে বিশ্বাস করেন?’কবি উত্তরে লিখলেন, ‘বিশ্বাস করি বা না করি, তাদের দৌরাত্ম্য মাঝে মাঝে টের পাই—সাহিত্যে, রাজনীতিতে সর্বত্রই একেক সময় তুমুল দাপাদাপি জুড়ে দেয় এরা। দেখেছি। দেখতে ঠিক মানুষের মতো!’একবার শান্তিনিকেতনে ওজন মাপার যন্ত্র কেনা হলো। যন্ত্র দিয়ে ছেলেমেয়েদের একে একে ওজন নেওয়া হচ্ছিল। রবীন্দ্রনাথ দাঁড়িয়ে দাঁড়িয়ে তা লক্ষ করছিলেন।একেকজনের ওজন নেওয়া শেষ হলেই কবি তাকে জিজ্ঞেস করছিলেন, ‘কিরে তুই কত হলি?’এর মধ্যে একটি মেয়ের ওজন হলো দুই মণ।মেয়েটির বিয়ের আলাপ চলছিল, কবি তা জানতেন। মজা করে তিনি বললেন, ‘কিরে, তুই এখনো দু মন? এখনো এক মন হলি নে!’সংগ্রহ: মো. সাইফুল্লাহ