রবি-দৃষ্টি জাতীয় বিতর্ক প্রতিযোগিতা আজ থেকে শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবি-দৃষ্টি জাতীয় বিতর্ক প্রতিযোগিতা আজ ২১ আগস্ট থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে। সকাল সাড়ে ১০টায় নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে প্রতিযোগিতা উদ্বোধন করবেন দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সাংসদ ওয়াশিকা আয়েশা খান, রবির চিফ করপোরেট এ-পিউপল অফিসার মতিউল ইসলাম ও দৈনিক আজাদীর নির্বাহী সম্পাদক ওয়াহিদ মালেক।
এটি স্কুল বিতর্কের ২২, কলেজ বিতর্কের ১২ ও বিশ্ববিদ্যালয় বিতর্কের ১১তম আসর। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা থেকে ৩৬টি স্কুল, ১৬টি কলেজ ও ২৪টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করবে। বিজ্ঞপ্তি।