রবি-দৃষ্টি বিতর্ক প্রতিযোগিতা আজ থেকে শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে রবি-দৃষ্টি বিতর্ক প্রতিযোগিতা আজ থেকে শুরু হচ্ছে। সকাল ১০টায় নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠেয় প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। অতিথি থাকবেন বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ বীরুপক্ষ পাল ও মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবির ভাইস প্রেসিডেন্ট একরামুল কবির।

প্রতিযোগিতায় অংশ নিয়েছে ৫৬টি বিদ্যালয়। এবার এ প্রতিযোগিতা চট্টগ্রামের পাশাপাশি কক্সবাজার ও রাঙামাটিতেও অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা চলবে ২৭ আগস্ট পর্যন্ত।

এ উপলক্ষে গত রোববার নগরের একটি রেস্তোরাঁয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুলের সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন রবির আঞ্চলিক ব্যবস্থাপক আশরাফুল কবির, রোটারি ক্লাব অব ইন্টারন্যাশনাল জেলা ৩২৮২–এর অ্যাসিস্ট্যান্ট গভর্নর ফাতেমা জেবুন্নেসা, কবি জিন্নাহ চৌধুরী, নাসিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল আলম হোসাইন, কাপাসগোলা সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোবাশ্বেরা বেগম। বিজ্ঞপ্তি।