রবি দৃষ্টি বিতর্ক প্রতিযোগিতা শুরু হচ্ছে কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হবে দৃষ্টি চট্টগ্রামের আয়োজনে রবি দৃষ্টি বিতর্ক প্রতিযোগিতা। এবারের আয়োজনে থাকছে আন্তস্কুল, আন্তকলেজ ও আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা। সকাল ১০টায় প্রতিযোগিতা উদ্বোধন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজীম আরিফ। অনুষ্ঠানে অতিথি থাকবেন সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী ও রবির আঞ্চলিক ব্যবস্থাপক আবুল কালাম নাজমুল। প্রতিযোগিতায় চট্টগ্রামের ২১টি স্কুল এবং ঢাকা ও চট্টগ্রামের ১০টি কলেজ, ২৪টি বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে। বিজ্ঞপ্তি।