রবিন উইলিয়ামস ও রিচার্ড অ্যাটেনবরো স্মরণে চলচ্চিত্র প্রদর্শনী কাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রতি প্রয়াত বিশ্ববরেণ্য অভিনেতা রবিন উইলিয়ামস ও অভিনেতা পরিচালক রিচার্ড অ্যাটেনবরো স্মরণে চলচ্চিত্র অধিবেশনের আয়োজন করেছে চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্র। কাল শুক্রবার থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে বেলা ১১টায় রবিন উইলিয়ামস অভিনীত চলচ্চিত্র ডেড পোয়েটস সোসাইটি, বিকাল চারটায় মহাত্মা গান্ধীর জীবন অবলম্বনে রিচার্ড অ্যাটেনবরো পরিচালিত অস্কার বিজয়ী চলচ্চিত্র গান্ধী এবং সন্ধ্যা সাড়ে সাতটায় প্রদর্শিত হবে সত্যজিৎ রায় পরিচালিত ও রিচার্ড অ্যাটেনবরো অভিনীত শতরঞ্জ কে খিলাড়ি। বিজ্ঞপ্তি।