রবীন্দ্র কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিকৃতি: মাসুক হেলাল
প্রতিকৃতি: মাসুক হেলাল

চলে গেল বাইশে শ্রাবণ, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণদিবস। রবিঠাকুর তাঁর লেখায় সম্পর্ক, সংসার নিয়ে নানা ভাবনা তুলে ধরেছেন। রবীন্দ্রনাথের রবীন্দ্রগদ্যের উদ্ধৃতি সংগ্রহ (সংকলন ও সম্পাদনা: সমীর সেন গুপ্ত) বই থেকে কয়েকটি উক্তি তুলে ধরা হলো

দাম্পত্য প্রেম
স্ত্রী-পুরুষের প্রেম বলে যে একটি স্বাভাবিক হৃদয়বৃত্তি আছে তাকে অতিক্রম করে দাম্পত্য-প্রেম নামক একটি সামাজিক হৃদয়বৃত্তিকে সাধনার দ্বারা গড়ে তোলবার বিশেষ চেষ্টা আমাদের দেশে আছে।

সংসারধর্ম
সংসারের ধর্মই হচ্ছে সে সরে সরে যায়, অথচ একটা বয়সের পর যাদের মন আর কালের সঙ্গে তাল রেখে সরতে পারে না সংসারের ব্যবহার থেকে তাদের দূরে থাকা উচিত।

মানুষের হৃদয়
মানুষের বুদ্ধির যাচাইয়ের চেয়ে মানুষের হৃদয়ের অর্ঘ্য অনেক বেশি মূল্যবান।

গোঁয়ার হৃদয়
গোঁয়ার হৃদয় হচ্ছে অশিক্ষিত হৃদয়

ভালোবাসা
মানুষ ভালোবাসার জন্য এতই ব্যাকুল যে, শেষকালে নিজের আইডিয়াকে নিয়ে ভালোবাসতে থাকে।

স্ত্রী-পুরুষের সম্বন্ধ
স্ত্রী-পুরুষের সম্বন্ধের মধ্যে ঐশ্বর্যই হচ্ছে প্রেম, কামনা নয়। কামনায় উদ্ধৃত্ত কিছু থাকে না। উদ্ধৃত্তটাই নানা বর্ণে রূপে প্রেমে প্রকাশ পায়।

ভালো না লাগা
ভালো জিনিস ভালো না লাগাটা লজ্জারই বিষয়, গৌরবের বিষয় নয়।

জ্ঞানী ও প্রেমিক
জ্ঞানীর সুখ আত্মগৌরব-নামক ক্ষমতার সুখ, প্রেমিকের সুখ আত্মবিসর্জন নামক স্বাধীনতার সুখ।