রবীন্দ্র মেধাবৃত্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট বিতরণ করেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন
বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট বিতরণ করেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন বলেন, আজকের মেধাবী শিশুরাই হবে আগামীর শেখ হাসিনা। তাদের মধ্য থেকেই বেরিয়ে আসবে দেশের আগামী দিনের প্রধানমন্ত্রী।
১৭ অক্টোবর চট্টগ্রাম প্রেসক্লাবের আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত আবদুল বারেক ফাউন্ডেশনের পরিচালনায় রবীন্দ্র মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বৃত্তি পরীক্ষা বোর্ডের চেয়ারম্যান জিনবোধি ভিক্ষুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আবদুল বারেক ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা বেগম সুফিয়া বারেক, চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মুহাম্মদ শাহাবুদ্দিন, বাগদাদ গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ ফেরদৌস খান, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের কর্মকর্তা মাহফুজুল করিম ও সেন্টার ফর রিসার্চ অ্যান্ড পলিসি স্টাডিজের সাধারণ সম্পাদক রায়হান আজাদ। বক্তব্য দেন মানবাধিকারকর্মী জালাল উদ্দিন, লায়ন সাইফুল ইসলাম, অধ্যক্ষ নাজিম উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি।