আমাদের রাজনীতিবিদেরা প্রায়ই নানা রকম বাণী দিয়ে আমাদের ধন্য করেন। যদি রবীন্দ্রনাথ থাকতেন তাঁদের ভূমিকায়, কী লিখতেন তিনি? আসুন, দেখা যাক। সঙ্গে আছেন আলিম আল রাজিরবীন্দ্রনাথ যখন স্বরাষ্ট্রমন্ত্রীআজি মম হূদয় জুড়িয়া ক্ষতবাতায়ন মাঝে হাহাকার কত শতচোখ মেলে চৌদিকে কী দেখিকান পেতে শুনি—হেরিলাম আমি এ কী!কী ঘটিছে চারিপাশে আজি ওরেকে নাকি মেরেছে কারে,ঢুকিয়া তাহার ঘরে।ব্যথিত হূদয়, তৃষিত আঁখি,ব্যাকুল আমার মনটাধরিয়া আনিব খুনিকে আমিযাক না ৪৮ ঘণ্টা।রবীন্দ্রনাথ যখন বিরোধী দলের ভারপ্রাপ্ত মহাসচিবসহসা আমি করেছি ভুল গানেবেঁধেছি লয় তানেসমুদ্রজয়ের পরে,ধন্যবাদ দিয়েছিনু কবে কারেউহা আর কোনোকাজেই লাগিল না রে।অবুঝ আমার চিত্তহঠাৎ দিল নৃত্যবুঝিলাম আমি করিনু মহা ভুলধন্যবাদ ফিরিয়ে নিয়াদিলেম তাহার মাশুল।রবীন্দ্রনাথ যখন প্রধানমন্ত্রীঅনেক কথা যাই যে বলিঅনেক কথার ছলেকথা শুনে তবু কেনলোকে মন্দ বলে?চিত্ত মম কত্ত ভালোআলোকিত মম সত্তা,বেডরুমে তবু কেনচাও নিরাপত্তা?তোমাদের ছোট নদীরসকল মাছ-ব্যাঙকেরাখিও যতনেনতুন ছয় ব্যাংকেবেডরুমে রেখো না।কী কী ঘটে দেখো না?রবীন্দ্রনাথ যখন বিদ্যুৎমন্ত্রীনা দেখিয়া আঁখি জুড়াও তারেকেন তারে দেখিতে চাও বারে বারে?বিজলি আসিবে, বিজলি হাসিবে,বিজলি যাইবে চলিয়া।এমনই তো হয়, বদলাবে কিছুআবোল-তাবোল বলিয়া?চুপ করিয়া সখা বসিয়া থাকোকল্পনাতে কারেন্ট আঁকো।