রবীন্দ্রনাথের গান-কবিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবীন্দ্রনাথের ১৫৪তম জন্মবার্ষিকীতে সিলেট বন্ধুসভার সাংস্কৃতিক আয়োজনে গান করছেন অনামিকা রায়
রবীন্দ্রনাথের ১৫৪তম জন্মবার্ষিকীতে সিলেট বন্ধুসভার সাংস্কৃতিক আয়োজনে গান করছেন অনামিকা রায়

রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪তম জন্মবার্ষিকী উদ্যাপন করল ঢাকা মহানগর বন্ধুসভা।
বাঙালির নিত্যদিনের জীবনযাত্রা ও সংস্কৃতিতে রবীন্দ্রনাথ ঠাকুরের উপস্থিতি এখনো দীপ্যমান।
কবিগুরু রবীন্দ্রনাথের গান পরিবেশন ও কবিতা আবৃত্তি নিয়ে অন্য রকম এক বিকেল কাটল বন্ধুদের। ৭ মে বিকেল পাঁচটায় কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের প্রশিক্ষণকক্ষে এ অনুষ্ঠানে মিলিত হয়েছেন ঢাকা মহানগরের বিভিন্ন বন্ধুসভার বন্ধুরা। দেবলীনা সুরের কণ্ঠে রবীন্দ্রসংগীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এ ছাড়া গান পরিবেশন করেন শতাব্দী বিশ্বাস। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন জাহীদ রেজা নূর, সুমনা বিশ্বাস, আশফাকুজ্জামান, সুমিত পাল, মাহমুদা আক্তার, মাহবুব পারভেজ, বহ্নিশিখা, মোহতারিমা রহমান, হাসান সালেহ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের নির্বাহী সভাপতি। আলোচনা করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক সাহিত্যিক আনিসুল হক।