রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা চট্টগ্রাম বিভাগীয় শাখার কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা চট্টগ্রাম বিভাগীয় শাখার সভা ১২ অক্টোবর ফুলকি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সংস্থার কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক অনিরুদ্ধ সেনগুপ্ত। এতে ২০১৭-১৮ সালের নতুন কার্যকরী কমিটির নাম ঘোষণা করা হয়। কার্যকরী কমিটির সভাপতি আনোয়ারা আলম, সহসভাপতি কিরিটি রঞ্জন বড়ুয়া, সলিল কান্তি বড়ুয়া, শাশ্বতী তালুকদার, শ্রেয়সী রায়, সাধারণ সম্পাদক লাকী দাশ, সহসাধারণ সম্পাদক বনানী দত্ত, শুভাগত চৌধুরী, প্রধান সমন্বয়কারী কেশব জিপসী, অর্থ সম্পাদক সোমা রায়, সাংগঠনিক সম্পাদক শিলা চৌধুরী, সহসাংগঠনিক সম্পাদক শ্যামলী পাল, দপ্তর সম্পাদক শান্তা গুহ, প্রচার সম্পাদক রুবেল দাশ, নির্বাহী সদস্য গাজী মওদুদুর রহমান, সহিদুর রহমান, প্রদীপ দাশ, হামিদুর ইসলাম, রতন বিশ্বাস, দোলন চাঁপা বড়ুয়া, অসীম দত্ত, তৃপ্তি দাশ, কিংসুক দাশ, কাবেরী দাশগুপ্তা ও শ্যামলী বড়ুয়া। বিজ্ঞপ্তি।