রবীন্দ্রসংগীত শিল্পীদের সাজসজ্জা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুধু গান গেয়েই মুগ্ধ করেন না তাঁরা, সাজসজ্জায়ও নজর কাড়েন। চার রবীন্দ্রসংগীত-শিল্পীর সাজসজ্জা নিয়ে এ আয়োজন।মিতা হকদেশি তাঁতের শাড়ি, জামদানি, এন্ডিসিল্ক, খাদি, রেশম সিল্কের শাড়িই তাঁর পছন্দ। অনুষ্ঠানেও এসব শাড়িই তিনি পরে যান। তবে ব্লাউজের ঢঙে ভিন্নতা আনেন। ঠাকুরবাড়ির মেয়েদের ব্লাউজের মতো করে নিজেরটি তৈরি করে নেন। হাতায় ফ্রিল বা কুঁচি লাগিয়ে দেন। কানে-গলায় পাথর ও মুক্তার গয়না বেশি পরেন। মাঝেমধ্যে অ্যান্টিকের গয়নাও পরে থাকেন। হাতে সব সময় সোনার চুড়ি পরেন। সাজে টিপ ও ফুল ছাড়া চলবেই না। চকচকে কোনো কিছুই তাঁর পছন্দ নয়। ম্যাট ধরনের পোশাক-পরিচ্ছদের সাজসজ্জায় তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন।রেজওয়ানা চৌধুরী বন্যাগরমকালে সুতি তাঁতের শাড়ি, গাদোয়ান শিফনের শাড়ি পরতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। জামদানি, তসর, কাঞ্জিভরম পরেন শীতে। তবে শাড়িটি অবশ্যই সুন্দর পাড়ওয়ালা হতে হবে। গয়না পরেন শাড়ির সঙ্গে মিলিয়ে। অনুষ্ঠানে গান গাওয়ার আগে খোঁপায় ফুল পরতে পছন্দ করেন। মুখটা সাজান রুচিসম্মতভাবে। শাড়ি ছাড়া কখনোই অন্য পোশাক পরেন না তিনি।অণিমা রায়পাড়ওয়ালা তাঁতের শাড়ি পরেন। রঙের ক্ষেত্রে চাপা সাদা, নীল প্রাধান্য পায়। সব সময় কপালে টিপ পরে থাকেন। গয়না পরেন শাড়ির সঙ্গে মিলিয়ে। শান্তিনিকেতন থেকে গয়না আনান। এ ছাড়া দেশি ফ্যাশন হাউস পিরানের গয়না পরেন। কানে ছোট গয়না পরতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। চুল খোলা রাখতেই পছন্দ করেন।শামা রহমানসাদা, চাপা সাদা, লাল, হলুদ রঙের সুতি শাড়ি পরেন তিনি। ডুরে শাড়িও তাঁর ভালো লাগে। সাজের ক্ষেত্রে ফুল পরেন। খোঁপায় ও হাতে ফুলের মালা জড়িয়ে রাখতে ভালোবাসেন। ফুল ছাড়া যেন তাঁর সাজ অসম্পূর্ণ। চোখে কাজল ও কপালে ছোট লাল টিপ। ব্যস, হয়ে গেল তাঁর সাজ।লেখা: তৌহিদা শিরোপা