রমজান মাসের বাজার হিসাব করে আগেভাগেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমজান মাস তো এসেই গেল। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন অনেকে। এই মাসের খরচের টাকায় ঠিকমতো চলবে তো! তার ওপর আবার আছে ঈদে নতুন পোশাক কেনা, আছে ঈদের দিনের বিশেষ রান্না। তবে একটু হিসাব করে চললে এই সমস্যা অনেকটাই সামলানো সম্ভব। সে জন্য করা চাই সঠিক পরিকল্পনা।রান্নাবিদ সিতারা ফেরদৌস বলেন, ‘এক মাসের বাজার একসঙ্গে করে রাখলে যেমন পয়সা সাশ্রয় হবে, তেমনি রোজা রেথে রোজ কষ্ট করে বাজারে যাওয়ারও প্রয়োজন পড়বে না। তবে অবশ্যই আগেভাগে তালিকা করে বাজারে যাওয়া উচিত। তাহলে কোনো কিছু বাদ পড়ার ভয় থাকবে না।’প্রয়োজনে পরিবারের সবার সঙ্গে বসে বাজারের তালিকা তৈরি করতে পারেন। এতে করে সবার পছন্দের খাবার থাকবে। কী কী জিনিস কিনে রাখতে পারেন সারা মাসের জন্য, তা জেনে নিন। আলু, পেঁয়াজ, রসুন, বেসন, ডাল, তেল, আদা, লবণ, মুড়ি, জিরা, মরিচ গুঁড়া, চিড়া ইত্যাদি। এ ছাড়া ১৫ দিন বা এক সপ্তাহ রাখতে পারেন আপেল, আম, মাল্টা, শসা, বেগুন ইত্যাদি।কী খাবেন ইফতারেএ প্রসঙ্গে সিতারা ফেরদৌস বলেন, ‘সারা দিন রোজা রাখার ফলে শরীরে একধরনের ক্লান্তি এসে ভর করে। তাই এই সময়টাতে চাই শরীরে শক্তি জোগায় এমন খাবার। কয়েক রকম শরবত যেমন: লেবুর শরবত, গুড়ের শরবত, ইসবগুল, ফলের রস, দই-চিড়া ইত্যাদি। এসব খাবার আপনাকে চাঙা রাখবে সারাক্ষণ। এ ছাড়া ঘরে তৈরি নানা ধরনের জিনিসও খেতে পারেন কম পরিমাণে। পেঁয়াজ, মরিচ, লেবু দিয়ে কাঁচা ছোলা বা বুট মেখে খেতে পারেন। ভেজেও খাওয়া যায়। একদিন পেঁয়াজু, একদিন সবজি পাকুড়া বা ডিম-রুটি দিয়ে তৈরি করতে পারেন একেক দিনের ইফতারি।রাতের খাবার যেমনযেহেতু এই সময়ে গরমের প্রভাব বেশ আছে, তাই যতটা সম্ভব বেশি তেল-মসলার খাবার এড়িয়ে চলুন। হালকা মসলা দিয়ে রান্না করতে পারেন মাছ-মাংস। তবে রোজ রোজ একই খাবার না খেয়ে একদিন ছোট মাছ খেলে আরেকদিন বড় কোনো মাছ রাখুন। খেতে পারেন ছোট মুরগির ঝোলও। তবে প্রতিটি খাবার হতে হবে হালকা মসলার। পাঁচমিশালি সবজি বা শাক রাখতে পারেন রাতের মেন্যুতে। নানা ধরনের ভর্তাও খেতে পারেন, এতে মুখের রুচি বাড়বে। খেতে পারেন এক-দুই দিন তেহারি।সেহরিতে সারা দিনসেহরি খেয়ে যেহেতু সারা দিন আপনাকে রোজা রাখতে হবে, তাই এই খাবারের মেন্যুতে বৈচিত্র্য আনতে পারেন মাঝেমধ্যে। ভুনা বা ভাজাজাতীয় খাবার কম রাখা ভালো। ভুনা খাবারে হজমে সমস্যা হয়। সেহরিতে আম-দুধ খেতে পারেন। পাতলা ঝোলের তরকারি খেতে পারেন শেষ রাতে। সম্ভব হলে দই দিয়ে অল্প ভাত খেতে পারেন। এতে হজম ভালো হবে। মাছ ও মাংস রান্নায় কম তেল ও ঝাল ব্যবহার করুন। চাইলে একেক দিন রাতের খাবারের কিছু আগে হালিম, দইবড়া, ফুচকা, চটপটি খেতে পারেন।তালিকারমজান মাসে ছয়জনের সংসারে কী পরিমাণ বাজার করে রাখা দরকার, তার নমুনা তালিকা দিয়েছেন সিতারা ফেরদৌস—ছোলা ৪ কেজি, চিড়া ৪ কেজি, বেসন ২ কেজি, চিনি ৫ থেকে ৬ কেজি, খেজুর ৩ কেজি, পেঁয়াজ ১৫ কেজি, রসুন ১ কেজি, তেল ১০ লিটার, আদা ১ কেজি, লবণ ২ কেজি, আলু ১০ কেজি, মুড়ি ৬ কেজি, জিরা ৫০০ গ্রাম, মরিচ গুঁড়া ৫০০ গ্রাম, হলুদ ৫০০ গ্রাম।এক সপ্তাহের জন্য রাখতে পারেন আপেল ৩ কেজি, আম ৪ কেজি, মাল্টা ৩ থেকে ৪ কেজি, শসা দেড় থেকে দুই কেজি, বেগুন ১ কেজি।বর্তমান বাজারদরবাজারে যাওয়ার আগে দেখে নিন কোন পণ্যের কী দাম বাজারে। ১৫ জুলাই কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, তেল পাঁচ লিটার বোতল ৫৯০ থেকে ৬০৫ টাকা ছোলা প্রতি কেজি ৭২ টাকা, বুটের ডাল কেজি ৯০ টাকা, মসুর ডাল দেশিপ্রতি কেজি ৯০ টাকা, বিদেশি ৮০ টাকা, আদা ৭৫ টাকা কেজি, পেঁয়াজ কেজি ৩০ টাকা, রসুন কেজি দেশি ৭০ টাকা, বিদেশি ৮০ টাকা, আলু কেজি ১২ টাকা, বেগুন প্রতি কেজি ৩৬ টাকা, চিড়া প্রতি কেজি ৫৫ টাকা, প্রতি কেজি মুড়ি ৫০ টাকা।