রমজানে বেড়ে গেছে সবকিছুর দাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ নিয়ে জনমনে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কিন্তু কেউ কি ভেবেছেন, দ্রব্যসমাজে কী ঘটছে এই মূল্যবৃদ্ধি নিয়ে? কেউ ভাবেননি। তবে এবার দ্রব্যসমাজের কিছু গোপন খবর ফাঁস করে দিচ্ছেন আলিম আল রাজিদাম বেড়েছে, বেশ হয়েছে: বেগুনবাংলাদেশ সবজি দলের চেয়ারপারসন বেগুন বলেছেন, ‘দাম বেড়েছে বেশ হয়েছে।’ গতকাল নগরের কাঁচাবাজার এলাকায় দলটির একসভায় এ বক্তব্য দেন তিনি। তিনি বলেন, ‘বেগুন বলে কি আমাদের মানসম্মান নেই? অবশ্যই আছে। আমরা আমাদের ইজ্জতের ব্যাপারে খুব সচেতন। সবজি হিসেবে আমরা সুদর্শনও বটে। আমাদের দাম বাড়বে না তো কার বাড়বে? বাড়বে কি ওই কলার? অবশ্যই না।’এ সময় সবজি দলের অন্য সদস্যরা কলার বিপক্ষে ক্ষোভে ফেটে পড়েন। লম্বা বেগুনের ছোট ভাই বেঁটে বেগুন বলেন, ‘অবিলম্বে কলাকে বেগুনের বেশ ত্যাগ করতে হবে। নাহলে কলার চামড়া, তুলে নেব আমরা।’ সভায় বেগুন ছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পটল, মুলা, ঢ্যাঁড়স প্রমুখ।বেগুনের মন্তব্য প্রত্যাখ্যান করল বাংলাদেশ ফল পার্টিকলা নিয়ে বেগুনের তীর্যক মন্তব্য প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ ফল পার্টি। দলীয় একসভায় দলটির ভারপ্রাপ্ত মহাসচিব সাগর কলা বলেন, ‘বেগুনকে তার মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে। বেগুনের নিজেদের দাম বাড়ানোর কোনো অধিকার নেই। বেগুন খেলে চুলকানি হয়। কিন্তু কেউ কি শুনেছেন যে কলা খেলে চুলকানি হয়? না, শুনেননি। তাহলে কলার নামে খারাপ কথা বলার অধিকার বেগুনকে কে দিয়েছে?’ফল পার্টির অন্য সদস্য সবরি কলা বলেন, ‘বেগুন একটি বেশরম সবজি। কিন্তু কলা তা না। কলার গায়ে খোলস আছে। বেগুনের গায়ে নেই।’ কলার বক্তব্যকে স্বাগত জানিয়ে আরও বক্তব্য দেন আম, জাম, কাঁঠাল, লিচু প্রমুখ।খেজুর বাংলাদেশে আসছেন আজআরবের ফল পার্টির প্রেসিডেন্ট খেজুর সাহেব বাংলাদেশ আসছেন আজ। পবিত্র রমজান উপলক্ষে প্রতিবছর বাংলাদেশ সফর করে থাকেন খেজুর। আজ দুপুরে এক ফ্লাইটে করে খেজুর বাংলাদেশে পৌঁছাবেন। এই এক মাসে খেজুর দেশের বিভিন্ন জায়গা পরিদর্শন করবেন বলে জানা গেছে।খেজুরের আগমন উপলক্ষে কাঁচাবাজারগুলোতে তিন স্তরের নিরাপত্তাব্যাবস্থা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।এদিকে খেজুরের সঙ্গে মতবিনিময় করবেন বাংলাদেশের নানা রকমের ফল, মসলা ও সবজিরা। তাঁরা নিজেদের দাম বাড়ানোর জন্য বিদেশিদের হস্তক্ষেপ কামনা করবেন বলে জানা গেছে।পদত্যাগ করেছেন পেঁয়াজঅবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ মসলা লীগের মন্ত্রী পেঁয়াজ হোসেন। অন্য সব মসলার দাম এখন আকাশ ছোঁয়া। কিন্তু এতগুলো রোজা চলে যাওয়ার পরেও পেঁয়াজ হোসেন নিজের দাম বাড়াতে না পারায় মসলাসমাজের পক্ষ থেকে তাঁর পদত্যাগের দাবি ওঠে।রমজান মাসের জন্য পেঁয়াজ একটি গুরুত্বপূর্ণ মসলা। কারণ, পেঁয়াজ ছাড়া পেঁয়াজু হয় না। সেই পেঁয়াজেরই যদি দাম না বাড়ে তাহলে সেটা পুরো মসলাসমাজের জন্য অবমাননাকর বলে মন্তব্য করে আসছিলেন মসলা নেতারা। কিন্তু এত দিন কেবল টালবাহান করে আসছিলেন মিস্টার পেঁয়াজ। অবশেষে আজ পদত্যাগ করলেন তিনি।সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পদত্যাগের কারণ হিসেবে ব্যক্তিগত কারণ দেখিয়েছেন পেঁয়াজ হোসেন। এ সময় তাঁর চেহারা খুব ফুটা দেখাচ্ছিল। খুব একটা ঝাঁজও পাওয়া যাচ্ছিল না তখন।পেঁয়াজ একটি দেশপ্রেমিক মসলা: রসুনসদ্য পদত্যাগ করা পেঁয়াজকে দেশপ্রেমিক বলে অবিহিত করেছেন মিস্টার রসুন। আজ সন্ধ্যায় কাঁচাবাজার এলাকায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে এ কথা বলেন রসুন। তিনি বলেন, ‘পেঁয়াজ একটি দেশপ্রেমিক মসলা। তিনি মসলাসমাজের মান-ইজ্জত রক্ষার্থে পদত্যাগ করেছেন। আমি তাঁর পদত্যাগকে স্বাগত জানাই।’এ সময় তাঁকে বেশ আনন্দিত দেখাচ্ছিল। মতবিনিময় শেষে তিনি আস্তে আস্তে বলেন, ‘পেঁয়াজের অনুপস্থিতিতে আমাকে পেঁয়াজু বানানোর কাজে ব্যবহার করা হোক। পেঁয়াজুকে রসুনজু নামে ডাকারও প্রস্তাব দেন তিনি।’