রমনায় নিরাপত্তার কাজে রোবট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ব্যবহার করা এ যন্ত্রটির নাম ‘আই রোবট’। পুলিশ এটি ব্যবহার করে বোমা নিষ্ক্রিয়করণের কাজে। গতকাল রমনা পার্কে নিরাপত্তাব্যবস্থায় পুলিশ এটি ব্যবহার করে। যুক্তরাষ্ট্রের তৈরি এ যন্ত্রে আছে চারটি ক্যামেরা ও যান্ত্রিক হাত। কোথাও বোমা পড়ে থাকলে তার ছবি তুলে সঙ্গে সঙ্গে তা দেখা যাবে কম্পিউটারে। আবার রোবট বোমাটি তার হাতে তুলে নিয়ে আসতে পারে। এটি মাটির ওপরে ও পানিতে সমানভাবে কাজ করে। দূরনিয়ন্ত্রিত যন্ত্রের সাহায্যে এটি চালানো যায়। বাংলাদেশ পুলিশের এমন দুটি রোবট আছে। গত আইসিসি বিশ্বকাপের সময় এগুলো কেনা হয়েছিল। প্রতিটির দাম প্রায় এক কোটি টাকা।  ছবি: ফোকাস বাংলা।