রশীদ আল ফারুকী কর্মগুণে বেঁচে আছেন বেঁচে থাকবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রশীদ আল ফারুকীর স্মরণসভায় বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রশীদ আল ফারুকীর স্মরণসভায় বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী

একজন আদর্শ শিক্ষক ও গবেষক হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে অসামান্য ভূমিকা রেখে গেছেন রশীদ আল ফারুকী। কর্মগুণে আমাদের মধ্যে বেঁচে আছেন, বেঁচে থাকবেন। তিনি ছিলেন অসাম্প্রদায়িক ও মুক্তবুদ্ধিসম্পন্ন সত্যনিষ্ঠ গবেষক। তাঁর লেখা ও আদর্শ আমাদের যুগ যুগ ধরে অনুপ্রাণিত করবে। বাংলা ভাষা ও সাহিত্যের বিশিষ্ট গবেষক, শিক্ষাবিদ ও গুণী শিক্ষক প্রয়াত রশীদ আল ফারুকীর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে আয়োজিত সভায় বক্তারা এ কথা বলেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ আয়োজিত গত ২৯ ডিসেম্বর সকালে কলা ও মানববিদ্যা অনুষদ মিলনায়তনে নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কলা ও মানববিদ্যা অনুষদের ডিন মো. সেকান্দর চৌধুরী। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা বিভাগের অধ্যাপক মহীবুল আজিজ। রশীদ আল ফারুকীর জীবন ও কর্মের ওপর নির্ধারিত আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলা বিভাগের অধ্যাপক লায়লা জামান ও শিরীন আখতার। ফারুকী-তনয় সাইফুদ্দিন খালেদ খসরু অনুষ্ঠানে পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন বিভাগের সহকারী অধ্যাপক প্রকাশ দাশগুপ্ত। অনুষ্ঠানে কলা ও মানববিদ্যা অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক ও ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।